শিরোনাম :
ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর ফতুল্লায় গভীর রাতে মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ড: বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ জন মার্কিন প্রতিষ্ঠানের ওপর বিধিনিষেধ পুনর্বিবেচনা: বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সুস্পষ্ট ব্যাখ্যা নারী অধিকার ও বৈষম্যের প্রতিবাদ: আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট স্থগিত করল স্কটল্যান্ড উপজেলায় ১১ হাজার ৮৮০ ক্রীড়া শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে: সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক লাফায়েত স্কয়ারে নাটকীয় দুর্ঘটনা ও ধোঁয়া: ভেতরে ট্রাম্প, সতর্কতামূলক লকডাউনে হোয়াইট হাউস

করোনা প্রতিষেধক ভেষজ ওষুধ আবিষ্কারের দাবি মাদাগাস্কারের

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২০

মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোলিনা, গেল মাসে এক সংবাদ সম্মেলনে নিজেই খেয়ে উদ্বোধন করেন করোনার একটি ওষুধ। দেশটি দাবি করছে, দুইজনের শরীর থেকে ভাইরাসের সংক্রমণ দূর করার পরই সেটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেসিডেন্ট।

নিজস্ব ভেষজ পদ্ধতিতে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের দাবি করেছে আফ্রিকার দেশ মাদাগাস্কার। মহাদেশের কয়েকটা দেশ এরিমধ্যে সেটা ব্যবহারের উদ্যোগও নিয়েছে।

মালাগাসি ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড রিসার্চের তৈরি ওই ওষুধের নাম দেয়া হয়েছে ‘কোভিড নাইন্টিন অরগানিক্স’। এরই মধ্যে এই ওষুধের বাজারজাত শুরু হয়েছে। পার্শ্ববর্তী দেশ তানজানিয়া নিয়েছে ওষুধটির প্রয়োজনীয় ডোজ। গিনি বিসাউন নিয়েছে ১৬ হাজার ডোজ। তারাই পশ্চিম আফ্রিকার ১৪ দেশে সরবরাহ করবে।তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, ওষুধটি আসলেই কাজ করে কি-না তা প্রমাণিত না।

তানজানিয়ার পররাষ্ট্রমন্ত্রী পালামাগামবা কাবুডি বলেন, মাদাগাস্কারের মানুষকে আমি বলব, আপনারা আফ্রিকানদের গর্বিত করেছেন। কারণ একটি বৈশ্বিক সমস্যার সমাধান দিয়েছেন। এর আগে যেটা কেবল ইউরোপই করেছে।

তানজানিয়া ছাড়াও আফ্রিকার আরো ছয়টি দেশ এরইমধ্যে পেয়েছে কোভিড নাইন্টিন অরগানিক্সের হাজারখানেক ডোজ। মাদাগাস্কার জানিয়েছে, প্রতি বোতল ওষুধ ৪০ ইউএস সেন্টসে বিক্রি করা হচ্ছে।

মাদাগাস্কারে গত বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২৫ জন। মৃত্যু হয়নি কারো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য বলছে, ওষুধটি কোভিড নাইন্টিন প্রতিরোধে কাজ করে কি-না, তা মোটেও প্রমাণিত নয়। তাই এর ভরসায় অসতর্ক হলে সংক্রমণ হয়ে যেতে পারে নিয়ন্ত্রণহীন।অবশ্য মাদাগাস্কারের দাবি, এই ওষুধ ক্ষতিকর নয়।

মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রী ডিজেকোবা টএহিন্ড্রাজানারিভেলো বলেন, এটা নিয়ে অনেক সন্দেহ এবং অভিযোগ আছে। আমরা একটি বৈশ্বিক সমস্যার সমাধান করার চেষ্টা করছি। জীবন বাঁচাতে চাইছি। এটাকে গ্রহণ করা কিংবা না করা সম্পূর্ন তাদের ব্যাপার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD