শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

কঙ্গোর পূর্বাঞ্চলে উভয়পক্ষের মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

রুয়ান্ডা-সমর্থিত এম-২৩ বিদ্রোহী গোষ্ঠী এবং কঙ্গো প্রজাতন্ত্রের সরকারি বাহিনীসহ তাদের সহযোগীরা সবাই দেশটির পূর্বাঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতিসংঘের তদন্ত দলের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিষয়ে উভয়পক্ষকেই সতর্ক করা হয়েছে। কঙ্গোর উত্তর ও দক্ষিণ কিভু প্রদেশে ২০২৪ সালের শেষ দিক থেকে সংঘাতে জড়িত সব পক্ষ সাধারণ মানুষের ওপর ব্যাপক নির্যাতন চালিয়ে আসছে। এর মধ্যে রয়েছে হত্যা, যৌন সহিংসতা ও অন্যান্য গুরুতর নিপীড়ন।

জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সব পক্ষের মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

রুয়ান্ডার সীমান্তবর্তী কঙ্গোর পূর্বাঞ্চল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও গত তিন দশকেরও বেশি সময় ধরে সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলোর আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত চলছে। ২০২১ সালের শেষের দিকে রুয়ান্ডা সমর্থিত এম-২৩ গোষ্ঠী আবার সক্রিয় হয়ে অঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখলে নেয়। এর ফলে নতুন করে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।

সূত্র: এএফপি, ডয়েচে ভেলে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD