শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

উত্তর কোরিয়া–মিয়ানমার অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যে গড়ে ওঠা অস্ত্র ব্যবসায়িক নেটওয়ার্কের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় এসেছে দুই দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট পাঁচজন শীর্ষ কর্মকর্তা।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রশাসনের সর্বশেষ পদক্ষেপের মাধ্যমে মিয়ানমারের সামরিক জান্তা ও উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহ ব্যবস্থাকে আন্তর্জাতিকভাবে আরও সংকুচিত করার চেষ্টা করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, ২০২১ সালে অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সেনাবাহিনী উত্তর কোরিয়া থেকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ বাড়িয়েছে। এ বাণিজ্যে জড়িত দুটি প্রধান প্রতিষ্ঠান হলো—মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত রয়্যাল শুন লেই কোম্পানি লিমিটেড এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন (কোমিড)।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রয়্যাল শুন লেই কোম্পানির পরিচালক অউং কো কো উ, দুই কর্মকর্তা কিয়াও থু মিয়ো মিন্ত ও তিন মিও অউং এবং কোমিডের উপপরিচালক কিম ইয়ং জু ও কর্মকর্তা ন্যাম চোল উং-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদের মধ্যে কোমিডের কর্মকর্তারা অস্ত্র কেনাবেচার অর্থ সরাসরি উত্তর কোরিয়ার সরকার ও দেশটির গোয়েন্দা সংস্থা ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি-র হিসাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র এর আগে উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করেছিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD