শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ই-লাইসেন্সে যাচ্ছে বিটিআরসি, বন্ধ হচ্ছে হার্ডকপি আবেদন পদ্ধতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদের লাইসেন্সিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে। আগামী ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস থেকে কমিশনের লাইসেন্স ইস্যু, নবায়ন, ঠিকানা পরিবর্তন ও সংশোধন সংক্রান্ত সব কার্যক্রম বাধ্যতামূলকভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে। সেজন্য বিটিআরসি কেবলমাত্র ‘লাইসেন্সিং ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (এলআইএমএস) পোর্টালের মাধ্যমে ই-লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি বিটিআরসির লাইসেন্সিং শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিটিআরসির উপ-পরিচালক মো. নাহিদুল হাসানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে নতুন লাইসেন্স আবেদন, বিদ্যমান লাইসেন্স নবায়ন, ঠিকানা পরিবর্তন কিংবা সংশোধনের জন্য আর হার্ডকপি কাগজপত্র জমা নেওয়া হবে না। এসব কার্যক্রম এখন থেকে হবে সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে যারা বিটিআরসির অধীন লাইসেন্স, রেজিস্ট্রেশন বা এনলিস্টমেন্ট সার্টিফিকেটধারী, তাদের সবাইকে দ্রুত https://lims.btrc.gov.bd পোর্টালে গিয়ে ইউজার অ্যাকাউন্ট খুলে নিজেদের প্রতিষ্ঠানের তথ্য আপলোড করতে হবে। আগে জমা দেওয়া তথ্যগুলোও হালনাগাদ করা যাবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় হালনাগাদ ডকুমেন্ট যুক্ত করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ই-লাইসেন্স দেওয়া হবে।

প্রসঙ্গত, দেশে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট প্রযুক্তি খাতে কার্যক্রম পরিচালনার জন্য বিটিআরসির লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক। এর আগে লাইসেন্স পেতে যেকোনো প্রতিষ্ঠানকে সরাসরি বিটিআরসিতে উপস্থিত হয়ে আবেদন করতে হতো। নতুন এই সিদ্ধান্তের ফলে গ্রাহক ও প্রতিষ্ঠানগুলোর জন্য সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD