শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

আ.লীগকে নেব না, ভালো মানুষদেরও বাদ দেব না: মির্জা ফখরুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫

আওয়ামী লীগকে নেওয়া হবে না, তবে যারা ভালো মানুষ, তাদেরকেও বাদ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরায় দলের সদস্য নবায়ন কর্মসূচিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদবিরোধী দলগুলোর নেতারা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ায় আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, তা আমরা আজ ভুলে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগকে নেব না, তবে যারা ভালো মানুষ, তাদেরও বাদ দেব না।

১৭ বছরের রাজনৈতিক নিপীড়নের কথা তুলে ধরে এ সময় বিএনপি মহাসচিব বলেন, এই দীর্ঘ সময়ে মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। তাদের একমাত্র চাওয়া গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া। আমাদের আন্দোলন সেই অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, যারা নির্বাচন চায় না, তারা জানে নির্বাচন এলে যেসব সুযোগ-সুবিধা এখন পাচ্ছে, তা আর পাবে না। তাই তারা বাধা তৈরি করছে।

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যকার অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক নিয়েও কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, এ ধরনের বৈঠক রাজনীতিতে বিরল। তবে বৈঠক নিয়ে অনেকে অসন্তুষ্ট।

জোর করে নয়, ভালোবেসে জনগণের ভোট নিতে হবে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD