শিরোনাম :
বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২ রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় সহযোগিতার প্রতিশ্রুতি চীনের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, নিরাপত্তা ও অভিবাসন সহযোগিতায় গুরুত্ব

আপেলের ফেসপ্যাক ত্বকের যত্নে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ মার্চ, ২০১৮

কথায় আছে, একটি আপেল খেলে আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। শুধু স্বাস্থই নয়, ত্বকের যত্নেও আপেল খুবই কার্যকরী একটি ফল। ত্বক শুষ্ক হোক কিংবা তৈলাক্ত, ত্বকের যত্নে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আপেল। এতে রয়েছে ভিটামিন এ, বি কমপ্লেক্স, সি, অ্যান্টিঅক্সিডেন্টসহ বিভিন্ন উপাদান যা ত্বকের কালচে দাগ দূর করে ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। পাশাপাশি ব্রণ ও ডার্ক সার্কেল দূর করতেও আপেল অতুলনীয়।
তৈলাক্ত ত্বকের যত্নে
একটি পাত্রে ১ টেবিল চামচ আপেলের পেস্ট, ১ টেবিল চামচ লেবুর রস ও প্রয়োজন মতো দই মেশান। ভালো করে পেস্ট তৈরি করে মুখ ও গলার ত্বকে লাগান পাতলা আবরণে। ৩০ মিনিট পর ঘষে উঠিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের অতিরিক্ত তেল দূর হবে।
শুষ্ক ত্বকের যত্নে
১ টেবিল চামচ আপেলের রসের সঙ্গে সমপরিমাণ গ্লিসারিন ও মধু মেশান। ভালো করে ব্লেন্ড করে মুখ ও গলার ত্বকে লাগান। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের রুক্ষতা দূর হবে।
ব্রণ দূর করতে
অর্ধেকটা আপেল কুচি করে ২ টেবিল চামচ মধু ও ৫ ফোঁটা টি ট্রি অয়েল মেশান। ব্রণ আক্রান্ত ত্বকে লাগান ফেসপ্যাকটি। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার করে এটি ব্যবহার করলে ব্রণ দূর হবে।
স্ক্রাব হিসেবে
১ টেবিল চামচ ওটমিল গুঁড়ার সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ আপেলের রস মেশান। পরিমাণ মতো গোলাপজল দিয়ে পেস্ট তৈরি করুন। পরিষ্কার ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে পানি ছিটিয়ে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। দূর হবে ত্বকের মরা চামড়া।
টোনার হিসেবে
কয়েক ফোঁটা আপেল সিডার ভিনেগারে তুলা ভিজিয়ে ত্বকে চেপে নিন। চমৎকার প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করবে এটি।
ত্বক উজ্জ্বল করতে
১ টেবিল চামচ ছেঁচা আপেল, ১ চা চামচ গাজরের রস, ১ চা চামচ কমলার রস ও ২টি ভিটামিন ই ক্যাপসুল ও কয়েক ফোঁটা গোলাপজল একসঙ্গে মেশান। ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে মিশ্রণটি লাগান। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।
ডার্ক সার্কেল দূর করতে
১ টেবিল চামচ আপেলের রসের সঙ্গে কয়েক ফোঁটা আলমন্ড অয়েল মেশান। কাঁটাচামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের আশেপাশে কিছুক্ষণ লাগিয়ে রেখে তুলা ভিজিয়ে পরিষ্কার করে ফেলুন। ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বাকি মিশ্রণ। এটি নিয়মিত লাগালে দূর হবে ডার্ক সার্কেল।

ফাতেমা রহমান রুমা
জার্মান বাংলা ডটকম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD