শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

৭১ বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকবেনা: তারেক রহমানের সাথে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ আজ ৫ জানুয়ারি ২০২৬ সাকল সাড়ে ১১টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতে যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জনাব তারেক রহমান, তাঁর পরিবারবর্গ ও দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। সাক্ষাতে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ও আসন্ন নির্বাচন যাতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সে বিষয়ে আলোচনা করেন।
যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ জনাব তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ’২৪ এর গণ অভ্যুত্থানের পর একটি সুযোগ তৈরি হয়েছে দেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনার। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র দেশে এক উগ্র সাম্প্রদায়িকতার আস্ফালন চালিয়ে আসছে। মুক্তিযুদ্ধকে মুছে ফেলে দেশকে ’৪৭ এ নিয়ে যেতে চায়।
যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ আরও বলেন, বিগত সরকার মুক্তিযুদ্ধের চেতনার সাইনবোর্ড টাঙ্গিয়ে স্বৈরশাসন কায়েম করেছিল। মুক্তির জনযুদ্ধকে আওয়ামী লীগের দলীয় এবং শেখ হাসিনার পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিল। এখন সময় এসেছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা তথা সমতার বাংলাদেশ প্রতিষ্ঠার।
জনাব তারেক রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের বাংলাদেশের ভিত্তি। ’৭১ বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই তো থাকেনা। ফলে আমি এবং আমার দল বিএনপি মনে করে ’৭১ এর মুক্তিযুদ্ধ, ’৯০ ও ’২৪ এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমাদের এগুতে হবে। আমি ২৫ ডিসেম্বর দেশে ফিরেই আমার বক্তব্যে এটা বলেছি। তিনি আরও উল্লেখ করেন, আমি বলেছি আমার একটা প্লান আছে। তিনি তার পরিকল্পনায় কয়েকটি বিষয় তুলে ধরেন এবং যদি জনগণের ম্যান্ডেট পান তাহলে বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার আকাক্সক্ষা ব্যক্ত করেন।’
সাক্ষাতে বিএনপি এবং যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ উভয়ে মনে করেন, মতাদর্শিক পার্থক্য ও ভিন্নমত রাজনীতিতে থাকবে, তার পরেও গঠনমূলক সমালোচনা মত ও দ্বিমত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন। সমালোচনাকারীদের বিগত সরকার যেভাবে ট্যাগিং দিয়ে দেশদ্রোহী ও উন্নয়ন বিরোধী বলে নির্যাতন করতেন ভবিষ্যতে যাতে কেউ সেটা না করতে পারে সে বিষয়েও উভয় নেতৃবৃন্দ একমত পোষণ করেন। মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা এবং ’৭১, ’৯০ ও ’২৪ এর আকাক্সক্ষায় বাংলাদেশকে অগ্রসর করে নেওয়া এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যার যার অবস্থান থেকে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন। উভয় নেতৃবৃন্দ আগামী নির্বাচনে যাতে সকলের সমান সুযোগ এবং সুষ্ঠ-গ্রহণযোগ্য হয় তার জন্য পরিবেশ তৈরি করতে সরকার এবং নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

সাক্ষাৎকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ জাসদ-এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD