শিরোনাম :
জার্মানিতে পালিত হচ্ছে বাবা দিবস : ফাট্যারটাগ উৎসব, বন্ধুত্ব আর ঐতিহ্যের অনন্য মিলন মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

১৫ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিল পাস ফ্রান্সে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইম ও ডিজিটাল আসক্তির ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার লক্ষ্যে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার একটি বিল পাস করেছে ফ্রান্সের জাতীয় পরিষদ। সোমবার (২৬ জানুয়ারি) নিম্নকক্ষে বিলটির পক্ষে ভোট দেন আইনপ্রণেতারা। পরে ১১৬–২৩ ভোটে বিলটি অনুমোদন পায়। খবর জানিয়েছে বিবিসি।

এখন বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য ফ্রান্সের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সেখানে পাস হলে এটি আইনে পরিণত হবে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, আইন কার্যকর হলে ১৫ বছরের নিচে কিশোর-কিশোরীরা স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না। পাশাপাশি ফ্রান্সের হাই স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ রাখার বিধানও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

জাতীয় পরিষদে বিলটি পাস হওয়ার পর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। তিনি একে শিশু সুরক্ষায় একটি ‘বড় পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন। ফ্রান্সে প্রতি বছর ১ সেপ্টেম্বর নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। প্রেসিডেন্ট ম্যাখোঁ আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকরের পক্ষে মত দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যাখোঁ লেখেন, ‘আমাদের শিশুদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়।’ তার মতে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর অতিরিক্ত প্রভাব শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।

উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে ফ্রান্সে কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের একটি আইন প্রস্তাব করা হয়েছিল। তবে ইউরোপীয় ইউনিয়নের আইন লঙ্ঘনের যুক্তিতে আদালত সেই আইন বাতিল করায় তা কার্যকর করা সম্ভব হয়নি। নতুন এই বিলটি সেই আইনি জটিলতা এড়িয়ে নতুন কাঠামোয় প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, ইউরোপে শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে ফ্রান্সের এই সিদ্ধান্ত অন্য দেশগুলোর জন্যও দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

সূত্র: বিবিসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD