শিরোনাম :
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম, নিজ দেশ থেকেই করতে হবে আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামে বাড়ছে মৃত্যুর মিছিল, একদিনে প্রাণ গেল ১৬ জনের আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জার্মান নাগরিকত্বে নতুন রেকর্ড, বাড়ছে অভিবাসীদের আগ্রহ জার্মানিতে বাংলাদেশিদের জন্য ভোকেশনাল ট্রেনিংয়ের নতুন সুযোগ দেড় মাসে প্রাণ গেল ৫১২ শিশুর, নতুন উপসর্গ প্রায় দুই হাজারের শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন ও বিচারহীনতার বিরুদ্ধে মানববন্ধন জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে : আফরোজা খানম রোহিঙ্গা সংকট নিরসন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা জোরদারের আহ্বান

হারবিন শীতকালীন গেমস এশিয়ান ঐক্য ও বন্ধুত্বকে আরও জোরালো করেছে : মুখপাত্র কুও

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

ইতিহাসের সর্ববৃহৎ ও সর্বাধিক অংশগ্রহণকারী এশিয়ান শীতকালীন গেমস হিসেবে, হারবিনে অনুষ্ঠিত নবম এশিয়ান শীতকালীন গেমস সকল পক্ষের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, গত (শুক্রবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, নবম হারবিন এশিয়ান শীতকালীন গেমস সফলভাবে সমাপ্ত হতে চলেছে, তবে ‘বরফ ও তুষারের সাধারণ স্বপ্ন, এশিয়ার সাধারণ হৃদয়’-এর শিখা কখনও নিভে যাবে না; শান্তি, উন্নয়ন ও বন্ধুত্বের সাধারণ আকাঙ্ক্ষা ও সাধনা অব্যাহত থাকবে এবং এশিয়ান শীতকালীন গেমস ইতিহাসে একটি গভীর ‘হারবিন চিহ্ন’ রেখে যাবে।

মুখপাত্র বলেন, এবারের এশিয়ান শীতকালীন গেমসে, কম্বোডিয়া, সৌদি আরবের মতো দেশ প্রথমবারের মতো অংশগ্রহণের করেছে। ফলে, বরফ ও তুষার ক্রীড়া কেবল উচ্চ-অক্ষাংশের দেশগুলোতে সীমাবদ্ধ নেই। বরফ ও তুষার অর্থনীতিও একটি নতুন প্রবৃদ্ধির নিয়ামক হয়ে উঠছে।
তিনি বলেন, ৩৪টি দেশ ও অঞ্চলের ১,২০০ জনেরও বেশি ক্রীড়াবিদ হারবিনে জড়ো হয়েছিলেন, যা এশিয়ান বরফ ও তুষার ক্রীড়া পরিবারকে আরও প্রসারিত করেছে এবং এশিয়ান ঐক্য ও বন্ধুত্বের মূল প্রতিপাদ্যকে আরও জোরালো করেছে।

মুখপাত্র আরও বলেন, আন্তর্জাতিক অলিম্পিক উদ্দেশ্যের ধারাবাহিক উন্নয়নকে উৎসাহিত করতে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে বৃহত্তর অবদান রাখতে, চীন এশীয় দেশগুলো এবং আন্তর্জাতিক সমাজের সাথে কাজ করে যেতে ইচ্ছুক।

সূত্র: জিনিয়া-আলিম-ফেই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD