গত ২৬ নভেম্বর বিকেলে হংকংয়ের নিউ টেরিটরির দাই পো এলাকার একাধিক আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্ঘটনার পরপরই চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, দেশে প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং, পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ত্রাণকাজের নির্দেশ দেন।
তিনি হংকংয়ে কেন্দ্রীয় সরকারের লিয়াজোঁ কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তাকে, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী জন লি-কে শোক ও নিহতদের পরিবার ও দুর্গতদের কাছে সমবেদনা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
তিনি তার নির্দেশনায় আরও বলেন, কেন্দ্রীয় হংকং ও ম্যাকাও বিষয়ক কার্যালয় ও হংকংয়ে কেন্দ্রীয় সরকারের লিয়াজোঁ কার্যালয়কে, আগুন নেভানো, আটকে পড়াদের উদ্ধার, আহতদের চিকিত্সা, এবং দুর্গত পরিবারগুলোর সাহায্যার্থে, হংকংয়ের স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে হবে। ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমানোর নির্দেশও দেন চীনের প্রেসিডেন্ট।
এদিকে, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার ইতোমধ্যে জরুরি উদ্ধার কার্যক্রম শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের হংকং লিয়াজোঁ কার্যালয় একটি জরুরি কর্মদল গঠন করেছে এবং হংকং সরকারের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে উদ্ধার তত্পরতায় পূর্ণ সহায়তা দিচ্ছে।
সূত্র:শিশির-আলিম-মুক্তা,চায়না মিডিয়া গ্রুপ।