শিরোনাম :
প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম, নিজ দেশ থেকেই করতে হবে আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামে বাড়ছে মৃত্যুর মিছিল, একদিনে প্রাণ গেল ১৬ জনের আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জার্মান নাগরিকত্বে নতুন রেকর্ড, বাড়ছে অভিবাসীদের আগ্রহ জার্মানিতে বাংলাদেশিদের জন্য ভোকেশনাল ট্রেনিংয়ের নতুন সুযোগ দেড় মাসে প্রাণ গেল ৫১২ শিশুর, নতুন উপসর্গ প্রায় দুই হাজারের শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন ও বিচারহীনতার বিরুদ্ধে মানববন্ধন

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান: ১৬৫৮ জন গ্রেফতার, উদ্ধার ১৯ আগ্নেয়াস্ত্র

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১ হাজার ৬৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ৮৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু অভিযানে আরও ৭৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ছাড়াও অভিযানে ৩টি রিভলবার, ৫টি এলজি, ২টি পিস্তল, ৫টি শুটারগান, একটি রাইফেল, ২টি বন্দুকসহ মোট ১৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ৩০৬ রাউন্ড গুলি ছাড়াও অভিযানে ১০২ রাউন্ড কার্তুজ, ২৪টি দেশীয় অস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি গ্রেনেড, একটি মর্টারের গোলা, ১৭ কেজি গান পাউডার, ১৬ দশমিক ৩ কেজি আতশবাজি, ৫৪ রাউন্ড গুলির খোসা, ১০টি বোমা তৈরির উপকরণসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার ও বেগবান করার পাশাপাশি ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD