শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

লোকসভার বাজেট অধিবেশনের প্রথম দিনে খালেদা জিয়ার মৃত্যুতে শোক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার বাজেট অধিবেশনের প্রথম দিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ একাধিক বিশিষ্ট নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় আইনপ্রণেতারা।

বুধবার অধিবেশন শুরুর আগে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এতে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, লোকসভার সাবেক পাঁচ সদস্য এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কথা উল্লেখ করা হয়। শোক প্রস্তাবে নিহতদের নাম একে একে উচ্চারণ করা হলে সংসদ সদস্যরা দাঁড়িয়ে নীরবতা পালন করে তাদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানান। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ উপস্থিত সব সদস্য নীরবতা পালন করেন।

ভারতীয় বার্তাসংস্থা ফ্রি প্রেস জার্নাল জানায়, শোক প্রস্তাবের মধ্য দিয়েই বাজেট অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় সফর করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো লিখিত শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে ভারত ছাড়াও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকায় এসে শোক জানান।

সূত্র: ফ্রি প্রেস জার্নাল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD