রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম এবং বিচারিক প্রক্রিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে অবহিত করেন। বিচার বিভাগের চলমান চ্যালেঞ্জ, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা ও দক্ষতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বিচার বিভাগের সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির কার্যালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান