শিরোনাম :
জার্মানিতে পালিত হচ্ছে বাবা দিবস : ফাট্যারটাগ উৎসব, বন্ধুত্ব আর ঐতিহ্যের অনন্য মিলন মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

ফুলবাড়ীর সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ বন্ধ, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে বাংলাদেশের অংশসংলগ্ন এলাকায় রাতের আঁধারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নতুন পাকা সড়ক নির্মাণ শুরু করলে তাৎক্ষণিকভাবে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর নিকটে আয়োজিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানাধীন মেঘ নারায়ণের কুঠি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ বৈঠকে উভয় পক্ষের ছয়জন করে মোট ১২ জন সদস্য অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর ১ এস থেকে ১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভারতের অভ্যন্তরে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট–দিনহাটা সংযোগকারী একটি পুরোনো সড়ক রয়েছে। সীমান্তঘেঁষা ওই সড়কটি বিভিন্ন স্থানে বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ৫০ থেকে ১২০ গজ দূরত্বে অবস্থিত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত তিন থেকে চার দিন ধরে পুরোনো সড়কের পূর্ব পাশে নতুন করে পাকা সড়ক নির্মাণ শুরু করে বিএসএফ। রাতের আঁধারে বিএসএফ সদস্যদের উপস্থিতিতে নির্মাণকাজ চলছিল এবং ইতোমধ্যে প্রায় অর্ধ কিলোমিটারের বেশি অংশে কাজ সম্পন্ন করা হয়। বিষয়টি নজরে এলে বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা একাধিকবার নির্মাণকাজ বন্ধের জন্য বাধা দিলেও বিএসএফ কাজ চালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বার জানান, রাতের বেলায় গোপনে সড়ক নির্মাণ চলতে থাকায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি টহল জোরদার করে কয়েক দফা কাজ বন্ধের চেষ্টা করলেও তা মানা হয়নি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বৃহস্পতিবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে জানান, সীমান্ত এলাকায় পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা সড়ক নির্মাণে ব্যবহৃত কিছু সরঞ্জাম সরিয়ে নিচ্ছে। সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD