শিরোনাম :
জার্মানিতে পালিত হচ্ছে বাবা দিবস : ফাট্যারটাগ উৎসব, বন্ধুত্ব আর ঐতিহ্যের অনন্য মিলন মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

প্রধান অর্থনৈতিক সংস্থাগুলোর সঙ্গে লি ছিয়াংয়ের ‘১+১০’ সংলাপ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

৯ ডিসেম্বর চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং, বেইজিংয়ে প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলোর প্রধানদের সাথে, ‘১+১০’ শীর্ষক সংলাপে অংশ্রগহণ করেন।

সংলাপে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন: নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা রুসেফ; বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা পেন; আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা; বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ইওয়েলা; জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের মহাসচিব অ্যালান গ্রিনস্প্যান; আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক জন হান্টসম্যান; আন্তর্জাতিক বসতি স্থাপন ব্যাংকের মহাব্যবস্থাপক জন ডেকোস; আর্থিক স্থিতিশীলতা বোর্ডের চেয়ারম্যান বেইলি; এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট চিন লিকুন; এবং অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ওইসিডি)-র উপ-মহাসচিব রুজকা।

সংলাপে লি ছিয়াং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈশ্বিক শাসন উদ্যোগ আন্তর্জাতিক সমাজকে বিশ্বব্যাপী পরিবর্তনগুলো মোকাবিলা ও জরুরি সমস্যাগুলো সমাধানের জন্য একসাথে কাজ করার জন্য চীনা প্রজ্ঞা ও সমাধান প্রদান করেছে। চীন সর্বদাই উন্মুক্ততা ও সহযোগিতার একজন দৃঢ় অনুশীলনকারী ও প্রবর্তক। চলতি বছর চীনের অর্থনীতি বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে নতুন উন্নয়ন ফলাফল অর্জন করেছে। বার্ষিক উন্নয়ন লক্ষ্য অর্জিত হবে বলেও আশা করা যায়।

তিনি বলেন, চীন অব্যাহতভাবে বৈদেশিক উন্মুক্তকরণ জোরদার করবে এবং আরও বেশি বিদেশী প্রতিষ্ঠানকে চীনে বিনিয়োগে উত্সাহিত করবে। চীন বিভিন্ন পক্ষের সাথে পারস্পরিক কল্যাণকর আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কাঠামো সুসংহত করতে, অর্থনৈতিক বিশ্বায়নের গভীর উন্নয়নকে উৎসাহিত করতে, বহুপাক্ষিক ব্যবস্থার কর্তৃত্ব ও কার্যকারিতা বৃদ্ধি করতে, এবং সাধারণ উন্নয়নকে উৎসাহিত করার জন্য বৃহত্তর প্রচেষ্টা একত্রিত করতে ইচ্ছুক।

বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, চীনের ১৫তম পাঁচসালা পরিকল্পনা বিশ্বব্যাপী উন্নয়নে আত্মবিশ্বাস ও নতুন গতি সঞ্চার করবে। চীন দৃঢ়ভাবে বহুপাক্ষিকতাবাদকে সমর্থন করে, গ্লোবাল সাউথের উন্নয়নকে সমর্থন করে, এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার কাজ ত্বরান্বিত করে, যা বিশ্বের জন্য একটি উদাহরণস্বরূপ।

তথ্য সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD