শিরোনাম :
জার্মানিতে পালিত হচ্ছে বাবা দিবস : ফাট্যারটাগ উৎসব, বন্ধুত্ব আর ঐতিহ্যের অনন্য মিলন মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

পাক কৃষির দ্রুত রূপান্তরে চীনা অভিজ্ঞতা কার্যকর: শাহবাজ শরিফ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

পাকিস্তানের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হলো কৃষি, যার বিশাল উন্নয়নের সম্ভাবনা রয়েছে। চীনের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাকিস্তানের কৃষি দ্রুত উন্নয়ন অর্জন করতে পারে এবং এক্ষেত্রে পাকিস্তান-চীন সহযোগিতার সম্ভাবনা ব্যাপক। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত ‘২০২৬ পাকিস্তান-চীন কৃষি বিনিয়োগ সম্মেলন’-এ ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এসব কথা বলেন।

তিনি বলেন, পাকিস্তান কৃষি উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। পানির দক্ষ ব্যবহার, আধুনিক কৃষি পদ্ধতি এবং কোল্ড চেইন পরিবহনসহ নানা ক্ষেত্রে দেশটি অগ্রগতি অর্জন করেছে।

শাহবাজ শরিফ কৃষি প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় চীনের অর্জনের প্রশংসা করেন। তিনি পাকিস্তানের কৃষক, কৃষি প্রতিষ্ঠান এবং তরুণ মেধাবীদের চীনা বিশেষজ্ঞদের সহায়তায় দেশের কৃষি অর্থনীতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চিয়াং চাই তোং পাকিস্তানের স্থিতিশীলতা ও সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধারের প্রশংসা করে বলেন, চাপের মধ্যেও দুই দেশের অর্থনীতি ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে। এটি নতুন সুযোগ তৈরি করছে এবং দ্বিপক্ষীয় বাস্তবসম্মত সহযোগিতায় নতুন প্রেরণা যোগাচ্ছে। চীন পাকিস্তানের সঙ্গে উন্নয়ন পরিকল্পনার সমন্বয় আরও গভীর করতে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে চীন-পাকিস্তান সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়।

সূত্র:রুবি-তৌহিদ-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD