শিরোনাম :
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম, নিজ দেশ থেকেই করতে হবে আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামে বাড়ছে মৃত্যুর মিছিল, একদিনে প্রাণ গেল ১৬ জনের আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জার্মান নাগরিকত্বে নতুন রেকর্ড, বাড়ছে অভিবাসীদের আগ্রহ জার্মানিতে বাংলাদেশিদের জন্য ভোকেশনাল ট্রেনিংয়ের নতুন সুযোগ দেড় মাসে প্রাণ গেল ৫১২ শিশুর, নতুন উপসর্গ প্রায় দুই হাজারের শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন ও বিচারহীনতার বিরুদ্ধে মানববন্ধন জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে : আফরোজা খানম রোহিঙ্গা সংকট নিরসন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা জোরদারের আহ্বান

নিরাপদ পানযোগ্য পানি নাগরিকের মৌলিক অধিকার: হাইকোর্ট

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

দেশের প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি নিশ্চিত করা সংবিধান অনুযায়ী একটি মৌলিক অধিকার—এমন গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই অধিকার বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্রের বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের ১৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।

এর আগে, গত ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি এই রায় ঘোষণা করেছিলেন হাইকোর্ট। দেশের সকল নাগরিকের জন্য নিরাপদ ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করতে ২০২০ সালে স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেন উচ্চ আদালত।

 

রুলে জানতে চাওয়া হয়, সকল নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব কিনা এবং এই নিরাপদ পানি পাওয়ার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কিনা। দীর্ঘ শুনানি শেষে রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে আদালত এ রায় দেন।

 

রায়ে হাইকোর্ট বলেন, বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার নিশ্চিত করতে নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি অপরিহার্য। ফলে নিরাপদ পানির অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এবং তা নিশ্চিত করা রাষ্ট্রের অবশ্যকর্তব্য।

আইন বিশ্লেষকদের মতে, এই রায় দেশের জনস্বাস্থ্য, পরিবেশ ও মানবাধিকারের ক্ষেত্রে একটি যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করলো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD