শিরোনাম :
জার্মানিতে পালিত হচ্ছে বাবা দিবস : ফাট্যারটাগ উৎসব, বন্ধুত্ব আর ঐতিহ্যের অনন্য মিলন মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

নিরাপত্তা ইস্যুতে অনড় বিসিবি, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছে বাংলাদেশ:৩৩০ কোটি টাকা ক্ষতি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। সূচি বা ভেন্যু পরিবর্তনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) রাজি না হওয়ায় বিশ্বকাপ থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে বোর্ডটির সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৩৩০ কোটি টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশ প্রায় ২৭ মিলিয়ন মার্কিন ডলার আয়ের সুযোগ হারাবে, যা বিসিবির মোট বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ। সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ ও অন্যান্য বাণিজ্যিক আয় থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় বিসিবির আর্থিক কাঠামো বড় চাপের মুখে পড়তে পারে।

এর আগে ‘নিরাপত্তাজনিত উদ্বেগ’-এর কথা উল্লেখ করে বিসিবি আইসিসির কাছে ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও তা সরাসরি নাকচ করে দেয় সংস্থাটি। আইসিসি জানিয়ে দেয়, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপ ভারতেই অনুষ্ঠিত হবে।

আইসিসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিলেও জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইসিসির নিরাপত্তা মূল্যায়ন বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ সরে দাঁড়ালে র‍্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ড বিকল্প দল হিসেবে বিশ্বকাপে সুযোগ পেতে পারে। যদিও এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, পরিস্থিতি পরিবর্তন হলে তারা আনুষ্ঠানিক বিবৃতি দেবে।

সব মিলিয়ে দুই পক্ষের অনড় অবস্থানে আন্তর্জাতিক ক্রিকেটে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ বয়কট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD