শিরোনাম :
জার্মানিতে পালিত হচ্ছে বাবা দিবস : ফাট্যারটাগ উৎসব, বন্ধুত্ব আর ঐতিহ্যের অনন্য মিলন মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

দেশজুড়ে দূষণবিরোধী অভিযান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বায়ুদূষণ, অবৈধ ইটভাটা, নিষিদ্ধ পলিথিন ব্যবহার এবং পরিবেশগত ছাড়পত্রবিহীন শিল্পকারখানার বিরুদ্ধে দেশজুড়ে একযোগে কঠোর অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন। গতকাল পরিচালিত এ অভিযানে জরিমানা আদায়, একাধিক ইটভাটা বন্ধ, কাঁচা ইট ধ্বংস, অবৈধ পলিথিন জব্দ এবং শিল্পকারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এদিন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ শংকর কুন্ডুর নেতৃত্বে রাজধানীর শান্তিনগর মোড়, রমনা, রামপুরা ও মেরুল বাড্ডা এলাকায় খোলা রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে বায়ুদূষণ সৃষ্টির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সাতটি প্রতিষ্ঠান ও বাড়ির মালিককে তাৎক্ষণিকভাবে রাস্তা থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

একই দিন পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে অভিযান চালানো হয়। এক মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রায় ১১ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। বিকেলে পিরোজপুর সদর এলাকায় একটি ক্লিনিকে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘনের দায়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সুনামগঞ্জ সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে মেসার্স এ. আর.বি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে এক্সকেভেটর দিয়ে কাঁচা ইট ধ্বংস করে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হয়।

রাঙ্গামাটি জেলার লংগদু ও কাউখালী উপজেলায় হাইকোর্টের নির্দেশ অমান্য করে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে বড় পরিসরে অভিযান চালানো হয়। প্রায় ১০ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়। পাঁচটি ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কাঠ জব্দ করা হয় এবং একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় দুইটি ইটভাটার বিরুদ্ধে অভিযানে একটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয়।

নরসিংদী জেলায় পরিবেশগত ছাড়পত্র ও ইটিপিবিহীন তিনটি ডাইং কারখানা ও একটি ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আইনি স্থগিতাদেশ থাকায় একটি পোল্ট্রি ফার্মে সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অবৈধ একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ফিক্সড চিমনি ভেঙে ফেলা হয়। ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয় এবং আনুমানিক পাঁচ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ইটভাটা, দূষণকারী প্রতিষ্ঠান এবং পরিবেশ আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD