শিরোনাম :
জার্মানিতে পালিত হচ্ছে বাবা দিবস : ফাট্যারটাগ উৎসব, বন্ধুত্ব আর ঐতিহ্যের অনন্য মিলন মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

দাপুটে সূচনা বাংলাদেশের, ভুটানকে ১২ গোলের বিধ্বংসী হার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

চ্যাম্পিয়নসুলভ পারফরম্যান্সে সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। শনিবার নেপালের পোখারায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের কিশোরীরা।

ম্যাচের শুরুতে কিছুটা সময় নিলেও একবার ছন্দে ফিরতেই একের পর এক গোলের বন্যা বইয়ে দেয় বাংলাদেশ। ২৭ মিনিটে প্রথম গোলের দেখা পাওয়ার পর ভুটানের রক্ষণভাগ পুরোপুরি ভেঙে পড়ে। প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ, আর বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দ্বিতীয়ার্ধে যোগ করে আরও ৮ গোল।

গোল উৎসবে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মুনকি আক্তার। একাই চারটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন তিনি। তৃষ্ণা রানী ও আলপি আক্তার করেন তিনটি করে গোল। অধিনায়ক অর্পিতা বিশ্বাস ও মামুনি চাকমা একটি করে গোল করে স্কোরশিটে নাম লেখান। বিশেষ করে ইনজুরি সময়ে টানা তিন গোল করে ভুটানকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশ।

এর আগের আসরে ভারত ও বাংলাদেশের যৌথ চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে। এবার শিরোপা এককভাবে নিজেদের ঘরে তুলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই টুর্নামেন্টকে বিশেষ গুরুত্ব দিয়েছে। জাতীয় দলের ক্যাম্প ঢাকায় রেখে প্রধান কোচকে বয়সভিত্তিক দলের সঙ্গে নেপালে পাঠানো হয়েছে—যার সুফল মিলেছে উদ্বোধনী ম্যাচেই।

চার দলের এই টুর্নামেন্টে লিগ পদ্ধতিতে খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২ ফেব্রুয়ারি, শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD