শিরোনাম :
জার্মানিতে পালিত হচ্ছে বাবা দিবস : ফাট্যারটাগ উৎসব, বন্ধুত্ব আর ঐতিহ্যের অনন্য মিলন মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

ঝিনাইদহে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

ঝিনাইদহ, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ঝিনাইদহ শিশু একাডেমী মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী (বিএএম)।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. তরফদার আলমগীর হোসেন, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট শফিউল আযম, মাগুরা জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার, ঝিনাইদহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী।

অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী (বিএএম) বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দক্ষতার সঙ্গে কমিউনিটি এলার্ট মেকানিজমের মাধ্যমে ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছে। দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে আনসার সদস্যরা নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দেশ ও জনগণের সেবা করে চলেছে। ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানে আনসার সদস্যরা মানবিকতার অনন্য দৃষ্টান্ত দেখিয়েছে।

তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই বাহিনী। আনসার ভিডিপির সদস্যদের বড় অংশই সেচ্ছাসেবী হিসেবে কাজ করে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন বাস্তবায়নে আনসার ভিডিপি কাজ করে যাবে।

সমাবেশ থেকে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালনকারী ৫০ জন আনসার ও ভিডিপি সদস্যদের পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD