শিরোনাম :
জার্মানিতে পালিত হচ্ছে বাবা দিবস : ফাট্যারটাগ উৎসব, বন্ধুত্ব আর ঐতিহ্যের অনন্য মিলন মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

জার্মানিতে আগের মতোই পাঁচ বছরে নাগরিকত্ব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

জার্মানির নতুন সরকার (রক্ষণশীল সিডিইউ/সিএসইউ এবং মধ্য বামপন্থি এসপিডি জোট) অভিবাসীদের জন্য তিন বছরের মধ্যে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করতে যাচ্ছে। নতুন সরকারের এই সিদ্ধান্তে অনেকেই বিভ্রান্তিতে ভুগছেন। দেশটির নাগরিকত্ব আইনে কিছু পরিবর্তন আনতে যাচ্ছে তারা৷ নতুন এই জোট সরকার আগের মতোই পাঁচ বছর জার্মানিতে থাকলে এবং একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত জার্মান ভাষা জানলে নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ পুনর্বহাল করতে যাচ্ছে।

গত বছর জার্মান সরকার (এসপিডি, গ্রিন পার্টি ও এফডিপির জোট) নতুন আইন করে অভিবাসীদের জন্য দ্রুত নাগরিকত্বের পথ উন্মুক্ত করেছিল। কিন্তু রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ ওই সময় এ নিয়মের বিরোধিতা করে বলেছে, ‘মাত্র তিন বছর জার্মানিতে থাকলে নাগরিকত্ব দেওয়া ঠিক না।’ তারা এটাকে ‘টার্বো নাগরিকত্ব’ বলে সমালোচনা করেছে। এবার তারা এ সুযোগ বন্ধ করতে যাচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের মতোই পাঁচ বছর জার্মানিতে থাকলে এবং একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত জার্মান ভাষা জানলে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। দ্বৈত নাগরিকত্ব (জার্মানির সঙ্গে অন্য দেশের নাগরিকত্ব) পাওয়ার সুযোগ আগের মতোই থাকবে।

যদিও সিডিইউ নেতারা দ্বৈত নাগরিকত্ব পছন্দ করছেন না, কিন্তু এসপিডির কারণে তারা এই নিয়ম বাতিল করার সুযোগ পায়নি। তাই অভিবাসীরা জার্মান নাগরিক হওয়ার পরও আগের মতোই নিজেদের আগের দেশের নাগরিকত্ব ধরে রাখতে পারবেন। তবে দেশটিতে যারা অবৈধভাবে অবস্থান করছেন বা জার্মান নিয়ম-কানুনের বিরুদ্ধে গিয়ে শান্তি নষ্ট করছেন, তাদের নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে কঠোরতা অবলম্বনের বিষয়ে আলোচনা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD