শিরোনাম :
জার্মানিতে পালিত হচ্ছে বাবা দিবস : ফাট্যারটাগ উৎসব, বন্ধুত্ব আর ঐতিহ্যের অনন্য মিলন মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

চীন কার্গো বিমান রুট সম্প্রসারণে কৃষিপণ্য পরিবহন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

চীনের জাতীয় ডাক প্রশাসন থেকে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশের ডাক ও ডেলিভারি খাতে মোট পার্সেল পরিবহন হয়েছে ১৯৭৭ কোটির বেশি, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১.৮ শতাংশ বেশি।

প্রশাসন জানায়, ডিসেম্বরে এ খাতে ব্যবসায়িক আয় দাঁড়িয়েছে ১৬ হাজার ৩০০ কোটি ইউয়ান, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ০.৬ শতাংশ বেশি। এ ছাড়া, বছরের শেষে ই-কমার্স প্রচারমূলক কার্যক্রমের প্রভাবে কুরিয়ার বাজার স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রাখে।

ই-কমার্সের দীর্ঘকালীন ও বহু শীর্ষ-চাহিদা ভিত্তিক নতুন প্রচার মডেলের সঙ্গে খাপ খাইয়ে নিতে ডেলিভারি প্রতিষ্ঠানগুলো সম্পদ বণ্টন ও পরিবহন সক্ষমতার বিন্যাস আরও উন্নত করেছে, যা অনলাইন ভোগের চাহিদা জোরালোভাবে সমর্থন করেছে। একই সঙ্গে তারা নেটওয়ার্ক কভারেজ ও ডিজিটাল সেবার সুবিধা কাজে লাগিয়ে “ডেলিভারি নেটওয়ার্ক + হাই-স্পিড রেল নেটওয়ার্ক”-এর সমন্বয় জোরদার করেছে এবং “হাই-স্পিড রেল এক্সপ্রেস ডেলিভারি” সেবার পরিসর বাড়িয়েছে।

এ ছাড়া, তাজা কৃষিপণ্যের উৎপত্তিস্থলে সরাসরি সংগ্রহ ব্যবস্থার মাধ্যমে “হাই-স্পিড রেল,বিমান ও সড়ক শীতল পরিবহন” বহুমাধ্যম পরিবহন চালু করা হয়েছে এবং অতিরিক্ত পূর্ণাঙ্গ কার্গো বিমান রুট খোলা হয়েছে, যার ফলে কৃষিপণ্য পরিবহন ও সংরক্ষণজনিত সমস্যার কার্যকর সমাধান হয়েছে।

২০২৫ সালে চীনের ডাক ও ডেলিভারি খাতে মোট পার্সেল পরিবহনের সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৬৫১ কোটিতে, যা আগের বছরের তুলনায় ১১.৮ শতাংশ বেশি। একই সময়ে খাতটির মোট ব্যবসায়িক আয় হয়েছে প্রায় ১.৮ ট্রিলিয়ন ইউয়ান, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৬.১ শতাংশ বেশি। উভয় ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

সূত্র : শিশির-আলিম-মুক্তা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD