শিরোনাম :
জার্মানিতে পালিত হচ্ছে বাবা দিবস : ফাট্যারটাগ উৎসব, বন্ধুত্ব আর ঐতিহ্যের অনন্য মিলন মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

গ্রামীণ আয়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি, অর্থনৈতিক ভারসাম্যের ইঙ্গিত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

২০২৫ সালে চীনের বাসিন্দাদের আয় ধারাবাহিকভাবে বেড়েছে এবং গ্রামাণ বাসিন্দাদের আয় বৃদ্ধির গতি নগরবাসীদের চেয়ে বেশি ছিল। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো, ১৯ জানুয়ারি (সোমবার), এ তথ্য জানায়।

ব্যুরো জানায়, ২০২৫ সালে চীনের বাসিন্দাদের বার্ষিক মাথাপিছু আয় ছিল ৪৩ হাজার ৩৭৭ ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। এর মধ্যে নগরবাসিন্দাদের মাথাপিছু আয় ছিল ৫৬ হাজার ৫০২ ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৪.২ শতাংশ বেশি; এবং গ্রামীণ বাসিন্দাদের মাথাপিছু বার্ষিক আয় ছিল ২৪ হাজার ৪৫৬ ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি।

পাশাপাশি, ২০২৫ সালে চীনের বাসিন্দাদের মাথাপিছু ভোগ ব্যয় ছিল ২৯ হাজার ৪৭৬ ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৪.৪ শতাংশ বেশি। বাসিন্দাদের মোট মাথাপিছু ব্যয়ের মধ্যে খাদ্য, তামাক ও অ্যালকোহলের ওপর মাথাপিছু ব্যয়ের অনুপাত ছিল ২৯.৩ শতাংশ, যা আগের বছরের তুলনায় ০.৫ শতাংশ কম; এবং পরিষেবা খাতে মাথাপিছু ব্যয় ছিল আগের বছরের তুলনায় ৪.৫ শতাংশ বেশি।

সূত্র: অনুপমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD