শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে প্রাণবন্ত ‘বৈশাখী মেলা’: সাংস্কৃতিক মিলনমেলায় প্রবাসে এক টুকরো বাংলাদেশ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার: আইসিটি মন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী সরকারের অবৈধ অভিবাসনের প্রক্রিয়ায় “zero tolerance” নীতির ওপর জোর দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন বিভিন্ন দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক: চীনা মুখপাত্র ৯ বছর পর চীন সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট সফল উৎক্ষেপণের পর মহাকাশ স্টেশনে পৌঁছাল থিয়ানচৌ-১০ ডব্লিউএইচএতে তাইওয়ানের অংশগ্রহণ ঠেকাতে চীনের সিদ্ধান্ত কৌশলগত অংশীদারিত্ব জোরদারে চীনে তাজিক প্রেসিডেন্ট ছবির গাঁ

ক্রিট উপকূলে দুটি অভিযানে প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূলে পৃথক দুটি উদ্ধার অভিযান চালিয়ে প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। শুক্রবার গ্রিসের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ক্রিটের নিকটবর্তী ছোট দ্বীপ গাভদোস থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরে পরিচালিত এক অভিযানে একটি মাছ ধরার নৌযান থেকে ৩৬৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। এ অভিযানে গ্রিক কোস্টগার্ডের একটি জাহাজ, একটি ডেনিশ মালবাহী জাহাজ এবং একটি হেলিকপ্টার অংশ নেয়।

এর আগে একই এলাকার গাভদোস দ্বীপ থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি নৌযানে করে প্রায় ৩০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিরাপদে স্থানান্তর করা হয়। পরে তাদের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার ক্রিটের দক্ষিণাঞ্চলে পৃথক আরেকটি ঘটনায় একটি রাবারের ডিঙ্গি নৌকা থেকে আরও ৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, তুরস্ক থেকে গ্রিস হয়ে অথবা লিবিয়া হয়ে গ্রিসগামী সমুদ্রপথগুলো ইউরোপে প্রবেশের চেষ্টা করা অনিবন্ধিত অভিবাসীদের জন্য বহুল ব্যবহৃত রুট। তবে এসব পথে প্রায়ই নৌদুর্ঘটনা ঘটে এবং প্রাণহানির ঘটনাও বিরল নয়।

চলতি মাসের শুরুতে এমনই এক দুর্ঘটনায় একটি নৌকা ডুবে গেলে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের বেশিরভাগই মিসর ও সুদানের নাগরিক ছিলেন। একই ঘটনায় আরও অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এএফপি, বাসস

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD