শিরোনাম :
জার্মানিতে পালিত হচ্ছে বাবা দিবস : ফাট্যারটাগ উৎসব, বন্ধুত্ব আর ঐতিহ্যের অনন্য মিলন মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

কক্সবাজার সমুদ্রে কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলি, নিহত ১ ডাকাত, আটক ১৯

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলির ঘটনায় একজন ডাকাত নিহত হয়েছেন। এ সময় অস্ত্র ও গুলিসহ ১৯ জনকে আটক করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সংঘবদ্ধ একদল ডাকাত ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে কোস্টগার্ডের জাহাজ ‘সবুজ বাংলা’ বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় কলাতলী সমুদ্র এলাকায় দুটি সন্দেহভাজন ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হয়।

কোস্টগার্ডের সংকেত অমান্য করে বোট দুটি আলো নিভিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া শুরু করলে একটি বোট পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অপর বোট থেকে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

আত্মরক্ষার্থে কোস্টগার্ড পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য মো. আনিস (৪০) গুলিবিদ্ধ হন। পরে প্রায় এক ঘণ্টা ধাওয়ার পর বোটটি আটক করা হয়। বোটে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ এবং ১১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে ১৯ জন ডাকাতকে আটক করা হয়।

আহত অবস্থায় মো. আনিসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মধ্যরাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোস্টগার্ড সূত্র জানায়, জব্দ করা আলামত ও আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD