শিরোনাম :
জার্মানিতে পালিত হচ্ছে বাবা দিবস : ফাট্যারটাগ উৎসব, বন্ধুত্ব আর ঐতিহ্যের অনন্য মিলন মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

অভিন্ন সমৃদ্ধির লক্ষ্য নিয়ে চীনের নতুন পরিকল্পনা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

চীনের প্রেসিডেন্ট ও সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং উল্লেখ করেছেন, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন হচ্ছে সমগ্র জনগণের অভিন্ন সমৃদ্ধির একটি সমাজতান্ত্রিক আধুনিকায়ন। জনগণের মঙ্গল সাধনকে মৌলিক মূল্যবোধের দিক হিসেবে গ্রহণ করতে হবে এবং উন্নয়নের ধারাবাহিকতায় জনগণের জীবিকা নিশ্চিত ও উন্নত করার ওপর জোর দিতে হবে।

“পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার” সূচনাবর্ষে, একগুচ্ছ ভারসাম্যপূর্ণ ও সহজলভ্য নীতি ও পদক্ষেপ জোরদারভাবে বাস্তবায়িত হচ্ছে ও ফলপ্রসূ হচ্ছে। বিভিন্ন স্থানীয় প্রশাসন ও সরকারি বিভাগ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জনকল্যাণমূলক কাজ সম্পন্ন করছে, যাতে আধুনিকায়নের অর্জনসমূহ আরও ব্যাপক ও ন্যায়সঙ্গতভাবে সমগ্র জনগণের মধ্যে পৌঁছে যেতে পারে।

এই বসন্তে, সড়কে-উপসড়কে ছুটে চলা অ্যাপ-ভিত্তিক গাড়িচালক ও খাদ্য সরবরাহকারীর মতো নতুন চাকরিজীবীরা এক ধরনের নিশ্চয়তা পেয়েছেন। এ বছর নতুন চাকরির কাঠামোতে নিয়োজিত ব্যক্তিদের পেশাগত দুর্ঘটনা সুরক্ষা কর্মসূচি ১৭টি পাইলট প্রদেশ থেকে সারা দেশে সম্প্রসারিত করা হয়েছে। এমনকি, কেউ কেউ সামাজিক নিরাপত্তা ও আবাসনের মতো সুবিধাও পেতে শুরু করেছেন। খাদ্য সরবরাহকারী জিয়া ইয়াসান বলেন, “বসন্ত উত্সবের আগে সাধারণ সম্পাদক সি সিন পিং বিশেষভাবে আমাদের দেখতে এসেছিলেন, আমাদের কাজ ও জীবন সম্পর্কে খোঁজখবর নিয়েছিলেন। এতে আমি স্পষ্ট বুঝতে পেরেছি, আমাদের প্রতি পার্টি ও রাষ্ট্রের কতটা স্নেহ ও গুরুত্ব রয়েছে।”

জনসাধারণের দৈনন্দিন সমস্যা ও জরুরি চাহিদা সবসময় সাধারণ সম্পাদক সি চিন পি-এর মনে গভীর স্থান দখল করে আছে—এগুলো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এ বছরের দুই অধিবেশনে তিনি উল্লেখ করেন, নতুন পরিস্থিতিতে জনগণের উন্নত জীবনের প্রত্যাশা ও জনকল্যাণমূলক কাজের নতুন বৈশিষ্ট্যগুলো যথাযথভাবে উপলব্ধি করতে হবে। কীভাবে মানসম্পন্ন ও পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করা যায়, নগর-গ্রামের বাসিন্দাদের আয় বাড়ানো যায়, এবং মৌলিক সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তার মান আরও উন্নত করা যায়—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে সক্রিয়ভাবে সমাধান খুঁজতে হবে এবং সমগ্র জনগণের অভিন্ন সমৃদ্ধি অর্জনের কার্যকর পথ অন্বেষণ করতে হবে।

“পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া” জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মূল্যবোধ দৃঢ়ভাবে ধারণ করেছে। ২০টি প্রধান সূচকের মধ্যে জনকল্যাণ ও জীবনমান সংক্রান্ত সূচকের অনুপাত সর্বোচ্চ। ১০৯টি গুরুত্বপূর্ণ প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নে ভৌত অবকাঠামো ও মানবসম্পদ—উভয় খাতে বিনিয়োগে সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের সামষ্টিক অর্থনীতি গবেষণা প্রতিষ্ঠানের সমাজ উন্নয়ন গবেষণা বিভাগের প্রধান লিউ সু বলেন: সাধারণ সম্পাদক সি চিন পি-কে কেন্দ্র করে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি “পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা” মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পরিকল্পনা প্রণয়নের সময় সর্বদা জনগণকেন্দ্রিক উন্নয়ন দর্শনকে অটলভাবে ধারণ করেছে এবং সর্বদা জনগণের উন্নত জীবনের আকাঙ্ক্ষাকেই সংগ্রামের লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে।

“পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার” সূচনাবর্ষে, ধারাবাহিকভাবে একের পর এক জনকল্যাণমূলক নীতি জোরদারভাবে বাস্তবায়িত হচ্ছে ও ফলপ্রসূ হচ্ছে। নগর-গ্রামের বাসিন্দাদের পেনশনের মাসিক ন্যূনতম মান ও বাসিন্দাদের চিকিত্সা বীমার বার্ষিক ভর্তুকি বৃদ্ধি করা হয়েছে। দুর্দশাগ্রস্ত জনগণের জন্য আগাম ১৪১ বিলিয়ন ইউয়ান ত্রাণ তহবিল বরাদ্দ করা হয়েছে। জরাজীর্ণ আবাসিক এলাকা সংস্কার ও পুরোনো গৃহস্থালী যন্ত্রপাতি বিনিময়ে ভর্তুকি দেওয়া হচ্ছে।

কর্মসংস্থান নিশ্চিত করতে ডিজিটাল অর্থনীতি, উচ্চমানের উত্পাদন ও আধুনিক সেবাখাতে নতুন সম্ভাবনা তৈরি করা হচ্ছে। এ বছরের “বসন্ত বায়ু কর্মসূচি”-তে ইতোমধ্যে ২০ হাজারের বেশি কর্মমেলা অনুষ্ঠিত হয়েছে এবং ১ কোটি ৩০ লাখের বেশি চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে।

বার্ধক্য সমস্যা মোকাবিলায়, সর্বস্তরে বয়স্ক-বান্ধব ও প্রতিবন্ধী-বান্ধব সুবিধা নির্মাণ ও খাদ্য বিতরণ, গোসল ও চিকিত্সা সেবা আবাসিক এলাকায় সম্প্রসারিত করা হচ্ছে।
০-৩ বছর বয়সী শিশুদের পরিবারগুলো এখন বার্ষিক ৩৬০০ ইউয়ান শিশু লালনপালন ভর্তুকি পাওয়ার জন্য আবেদন করতে পারবে। প্রাক-প্রাথমিক বিনামূল্যের শিক্ষা অব্যাহত রয়েছে এবং সারা দেশে ১.৫ লাখ নতুন শিশুযত্ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যা সন্তান ধারণ ও লালনপালনের ব্যয়ভার হ্রাস করবে।

জাতীয় স্বাস্থ্যব্যবস্থা ত্বরান্বিত করতে, এ বছর ১১৪ ধরনের ওষুধ চিকিত্সা বীমার আওতায় আনা হয়েছে। পেশাগত দক্ষতা প্রশিক্ষণ প্রদান ও মৌলিক সরকারি সেবা সম্প্রসারণের মাধ্যমে “পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা” মেয়াদে আরও বেশি জনকল্যাণমূলক ব্যবস্থা বাস্তবায়িত হবে, যা চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের ভিত্তি সুদৃঢ় করবে এবং জনগণের অর্জন, সুখ ও নিরাপত্তার অনুভূতি বৃদ্ধি করবে।

সূত্র:জিনিয়া-আলিম-ফেই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD