শিরোনাম :
ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬ অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ ‘ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ থেকে নতুন আইপি বাণিজ্য-কানে চীনা সিনেমার নতুন অধ্যায় চিপ শিল্পে নতুন সমীকরণ: ‘থাও সূত্র’ ঘিরে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনা ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

Postal Vote BD অ্যাপে প্রবাসী ভোটার নিবন্ধন প্রায় ৩ লক্ষে পৌঁছেছে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বুধবার দুপুর পর্যন্ত অ্যাপটির মাধ্যমে নিবন্ধন করেছেন ২ লাখ ৯২ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার। এর মধ্যে ২ লাখ ৭০ হাজার ২১ জন পুরুষ এবং ২২ হাজার ৭৬৭ জন নারী

দেশভিত্তিক নিবন্ধনে সবচেয়ে এগিয়ে সৌদি আরব। দেশটিতে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৮৫ জন প্রবাসী। এরপর রয়েছে কাতার (২২,৩৫০), যুক্তরাষ্ট্র (২০,৫৭৬), সংযুক্ত আরব আমিরাত (১৮,৬৫১), মালয়েশিয়া (১৬,৭৬৭), সিঙ্গাপুর (১৪,৭৭০), যুক্তরাজ্য (১৩,৩৭১), ওমান (১১,৪৫৭), ইতালি, কানাডা ও দক্ষিণ কোরিয়া।

এদিকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ২৫ ডিসেম্বর পর্যন্ত অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। বিদেশ থেকেও একই তারিখ পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রবাসীদের ঠিকানা সংশোধনের বিষয়েও সময় বৃদ্ধি করেছে ইসি। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইনের প্রবাসীরা ১৪ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত ঠিকানা সংশোধনের সুযোগ পাবেন। অন্যান্য দেশের ক্ষেত্রে সময়সীমা আগেই শেষ হয়েছে।

ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালট সঠিকভাবে পৌঁছাতে হলে অ্যাপে নিবন্ধনের সময় পূর্ণাঙ্গ ও সঠিক ঠিকানা প্রদান বাধ্যতামূলক। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ১৪৮টি দেশে পোস্টাল ভোট নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD