শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

‘নিজের ওপর আত্মবিশ্বাসী নারী সফলতা পাবেই’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: নারীর প্রতি সহিংসতা, অবেহেলাসহ সব রকমের প্রতিকূলতা দূর করতে সমাজে সবার মানসিকতার পরিবর্তন জরুরি। তবে একজন নারীও যদি অন্যের প্রতি পূর্ণ সম্মান ও শ্রদ্ধা রেখে নিজের কর্ম দক্ষতায় অবিচল থেকে কাজ করেন এক্ষেত্রে আত্মবিশ্বাসী নারী জীবন সংগ্রামে পিছিয়ে থাকেন না। তিনি দুঃখ-বেদনাকে জয় করে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে এগিয়ে যায় গতিশীল স্রোতধারায়। তখন তিনিই অন্য নারীদের জন্য হয়ে থাকেন অনুকরণীয়। পৃথিবীতে এমন নজির আছে বহু। তার মধ্যে বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালার কথাই বলতে পারি। তিনি নিজেই বলছেন, আমি একজন যোদ্ধা। আমি নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। তবে ক্ষমতা অর্জন করতে গেলে নারীকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। স্বপ্ন পূরণের লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে। লক্ষ্য স্থির রেখে কাজ করতে হবে। তাহলে সফলতা আসবেই।

কথাগুলো বলছিলেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। অনিন্দ্যসুন্দর মুখখানিতে ফুটে উঠেছে জীবন যুদ্ধের ছাপ! মারণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ে বিজয়ীর বেশে ফিরে এসেছেন জীবনের আনন্দযজ্ঞে। তাই মুখের বলি রেখাগুলোর চাইতে শান্ত নির্মল চাহনির মাঝে এক যোদ্ধার মুখ যেন বেশি করে উঁকি দিচ্ছিল। বাংলা একাডেমিতে আয়োজিত ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনে এসেছিলেন বলিউডের এই নায়িকা। আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অংশ নিয়েছিলেন ‘ব্রেকিং ব্যাড’ শীর্ষক আলোচনায়। সে আলোচনায় উঠে আসে তার আত্মজীবনীমূলক ‘দ্য হিলড’ বইটির কথাও। সেশনের পরেও সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনে অংশ নেন তিনি।

নেপালের নাগরিক আর বলিউডে এক সময়ে সাড়া জাগানো নায়িকা মনীষা বলেন, আমি নারীদের নিজের ওপরে বিশ্বাস রাখতে বলবো। প্রতিষ্ঠিত হতে হলে নারীকে আশেপাশের সমাজের সঙ্গে লড়াই না করলেও চলবে। তাকে নিজের লক্ষ্যের দিকে একমুখী একাগ্রতা নিয়ে এগিয়ে যেতে হবে। ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিন ঢাকায় আসেন মনীষা। এই তারকা তার ক্যান্সারের অভিজ্ঞতা নিয়ে ‘হিলড’ নামে একটি বই লিখছেন। বইটি জানুয়ারিতে প্রকাশ হতে পারে। এই বইতে কি থাকছে জানতে চাইলে তিনি বলেন, এতে মূলত আমি কিভাবে এই মারণব্যাধি থেকে আরোগ্য লাভ করেছি সেটা উঠে এসেছে। কিভাবে এই পুরো সময়টা কেটেছে সেটা তুলে ধরতে চেয়েছি। জীবনটাকে নানাভাবে নতুন করে বুঝে নিতে চেয়েছি।

ভারতজুড়ে তোলপাড় চলছে ‘হ্যাশট্যাগ মিটু’ আন্দোলন নিয়ে। বলিউডের নায়িকা আর তার কাছে ‘হ্যাশট্যাগ মিটু’ নিয়ে প্রশ্ন আসবে না তা কি হয়! এক দর্শক জানতে চাইলেন, নানা পাটেকারের যৌন হয়রানি নিয়ে মিটু আন্দোলন নিয়ে মনীষা কৈরালার ভাবনার কথা। মনীষা বলেন, হ্যাশট্যাগ মিটু নিয়ে সোশ্যাল মিডিয়া যে ট্রায়াল করছে আমার তার প্রতি সমর্থন নেই। যারা দোষী তাদের বিচার করতে হবে। আমি সেটার পক্ষে। কিন্তু এভাবে সোশ্যাল মিডিয়ায় কোনো প্রমাণ ছাড়া সবাইকে অভিযুক্ত করার পক্ষে আমি নেই। দায়ীদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসায় বিশ্বাসী। অবিচার আমার কাছে অগ্রহণযোগ্য। সেটা যেখানেই হোক। কোনো সম্মানিত ব্যক্তি বিনা কারণে যেন প্রমাণ ছাড়া সামাজিক হেয় না হয়, সেটির দিকেও লক্ষ্য রাখতে হবে।

চলচ্চিত্রে নিজের অভিজ্ঞতা থেকে মনীষা বলেন, ৯০-এর দশকে দেখতাম একই ধরনের ছবি নির্মাণের প্রবণতা বেশি। আমি এর বাইরে কিছু করতে চাইতাম। ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়ম হচ্ছে তুমি যতক্ষণ তাদের ছাঁচে নিজেকে না ফেলবে ততক্ষণ সবাই তোমার দিকে আঙুল তুলবে। ফলে পথে, ট্রেনে সবাই বলবে এ কে? কোথা থেকে এসেছে। আমি এই প্রথাগত ফর্মুলার বাইরে যেতে চেয়েছি। শিল্পীকেও এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। আমাকেও মানুষের কাছ থেকে একটা সময় বিরূপ মন্তব্য শুনতে হতো। কে এই মেয়ে, কোত্থেকে আসছে এরকম। আমাকে সব সময় বলা হতো আমি কোনদিন স্টার হতে পারবো না। কিন্তু আমি জীবনে বেশকিছু ভালো বন্ধু পেয়েছি। যারা আমাকে আমার মতো কাজ করতে উত্সাহিত করেছে।

দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসার বিষয়ে জানতে চাইলে মনীষা ‘আমি তোমাকে ভালোবাসি’ বাক্যটি উচ্চারণ করে বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করে। এত বছর পরও তারা আমাকে নিয়ে যে আবেগ দেখিয়েছে তা যে কাউকে আবেগপ্রবণ করে তুলবে। আমাকেও তুলেছে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD