শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

খালেদা জিয়ার নিঃশর্ত কারামুক্তি চাইলেন কর্নেল অলি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও অবিলম্বে নিঃশর্তে কারামুক্তি দাবি করেছেন জোটের শরিক দল এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠকের এক ফাঁকে আয়োজিত সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।

কর্নেল (অব.) অলি বলেন, খালেদা জিয়ার কারাগারে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ায় হাইকোর্টের নির্দেশে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সেখানে তার স্বাস্থ্য পরিস্থিতি ও চিকিৎসার কতদূর কি হয়েছে তা দেশবাসী জানতে পারেনি। তার পরিবারের সদস্যরাও তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে কিছু জানতে পারেনি। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই তাকে ফিরিয়ে নেয়া হয়েছে কারাগারে। কর্নেল (অব.) অলি বলেন, খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে ফিরিয়ে নিতে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড কোন ছাড়পত্র দেয়নি। তারপরও সম্পূর্ণ একতরফাভাবে, অন্যায়ভাবে, হুইল চেয়ারে বসিয়ে পরিত্যক্ত কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে।

এটা তাকে হত্যা করার একটি ষড়যন্ত্র। প্রবীণ এ নেতা বলেন, কারাগারে ফিরিয়ে নিয়ে আবার হুইল চেয়ারে করে তাকে কারাঅভ্যন্তরে স্থাপিত আদালতে হাজির করা হয়েছে।

আমরা মনে করি, দেশবাসী মনে করে; এখন হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছে সেখানে কোন চুরি বা আত্মসাতের ঘটনা ঘটেনি। কর্নেল (অব.) অলি বলেন, খালেদা জিয়া যেন তেন কেউ নন। তিনি সাবেক প্রেসিডেন্ট, মহান মুক্তিযুদ্ধের ঘোষণাকারী, পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী, মুক্তিযুদ্ধের সূচনাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে যে মামলা ও বিচার সেটা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হয়নি। আমি খালেদা জিয়ার সুচিকিৎসা ও অবিলম্বে নিঃশর্তে মুক্তি দাবি করছি। অন্যত্থায় সুষ্ঠু নির্বাচনের পথরুদ্ধ হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD