শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

সিরাজগঞ্জে হাসপাতালের বেডসহ দুই রোগী মিলল যমুনার পাড়ে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮

আলমগীর কবির, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর হাসপাতালের বেড ও চাঁদরসহ দুই বেওয়ারিশ রোগীকে যমুনা নদীর পাড়ে শহর রক্ষা বাঁধে ফেলে রাখা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে ওই দুই রোগীকে ফেলে রাখা হলেও সন্ধ্যা পর্যন্ত তাদের খোঁজ-খবর নেয়নি কেউ।

সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ওয়ারিশবিহীন এই দুই রোগীকে হাসপাতালের বেড ও চাদরসহ কে বা কারা ফেলে রেখে চলে যায়। এরপর থেকেই রোগী দুটি সেখানে পড়ে আছে।

স্থানীয় রাজননৈতিক নেতা জহুরুল ইসলাম মন্ডল জানান, বিকেলের দিকে বিষয়টি আমরা জানতে পেরে ঘটনাস্থলে যাই। এ সময় অসহায় ওই দু রোগীকে হাসপাতালের বেড ও চাদরসহ দেখতে পেয়ে সদর থানায় খবর দেই।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, ওই রোগীদেরকে হাসপাতালের বেডসহ কারা কিভাবে ওখানে রেখে এসেছে বিষয়টি আমার জানা নেই। আমি খবর পেয়ে এ্যাম্বুলেন্স পাঠিয়ে ওই রোগীদেরকে হাসপাতালে আনার ব্যবস্থা করছি। তিনি আরও বলেন, এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD