শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভৈরবে প্রাণ কোম্পানির বেকারিসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে প্রাণ কোম্পানীর বেকারিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ । শনিবার বেলা ১২ টায় ভৈরব দুর্জয় মোড় সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানে এসব অভিযান চালানো হয়।

ভৈরব উপজেলা সংলগ্ন প্রাণ কোম্পানির বঙ্গ বেকার্স লিঃ এর উৎপাদিত বেকারি পণ্যের উৎকৃষ্ট বর্জ্য যথাযথ স্থানে না রাখা ও পরিস্কার পরিচ্ছন্নতা না থাকায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা, কমলাপুর এলাকায় অবস্থিত ক্যাপিটাল বেকারিকে ত্রিশ হাজার টাকা, বাসস্ট্যান্ড এলাকার জনতা হোটেল এন্ড সুইটসকে বিশ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও ঔষধের গায়ের মূল্য পরিবর্তন করার অপরাধে হোসেন মেডিকেল হলকে বিশ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন বিদেশী আচার বিক্রির অপরাধে ফুলকলি সুইটস কোম্পানিকে বিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়।

এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক মো.ইব্রাহিম হোসেন, ভৈরব পৌর স্যানেটারি কর্মকর্তা নাসিমা বেগম প্রমুখ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ে সহকারি পরিচালক মো.ইব্রাহিম হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণে নিয়মিত কার্যাবলির অংশ হিসাবে প্রতি মাসেই কোন না কোন উপজেলায় এ ধরণের অভিযান চালানো হয়। এ অভিযানে যেসব প্রতিষ্ঠানে ছোটখাটো ত্রুটি পাওয়া গেছে তাদেরকে সর্তক করা হয়েছে। এছাড়াও পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন ত্রুটি পাওয়ায় সেসব প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, জনসাধারণের নিরাপদ খাবার নিশ্চিতকরণে আমাদের এ অভিযান। এ অভিযান আমাদের নিয়মিত কাজের অংশ। তিনি আরো বলেন, প্রাণ কোম্পানির বঙ্গ বেকারির পণ্য উৎপাদনে যে রং ব্যবহার করা হয়। সে রং জব্দ করা হয়েছে। জব্দ রং পরীক্ষাগারে পাঠিয়ে যাচাই করা হবে তা মানব শরীরে ক্ষতিকর কি না। তারপরই পুর্নরায় আইনী ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD