শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

টেকফেস্ট উৎসব প্রযুক্তি শিক্ষায় উৎকর্ষ সাধনে ভূমিকা রাখবে: মেয়র জাহাঙ্গীর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশেনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, বিশ্ববিদ্যালয়ে টেকফেস্ট উৎসবের মাধ্যমে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় উৎকর্ষ সাধন হবে এবং প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ, রূপকল্প ২০২১ ও ২০৪১ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার (১৪ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ ‘ডুয়েট-টেকফেস্ট-২০১৮’ সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন ।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, তড়িৎ ও ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রাজু আহমেদ ও একই বিভাগের অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন, ডুয়েট ছাত্রলীগের সভাপতি মো. তাইবুর রহমান, সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী ও মো. দানিয়াল ইসলাম ।

‘ডুয়েট-টেকফেস্ট-২০১৮’ প্রতিযোগিতায় প্রোজেক্ট সোকেসে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এর ডুয়েট-৩ টেকস্টার দল, রোবো ফাইটে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর আর্গ ইনফিনিটি দল, স্পীড ব্যাটেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেজিবটজেআরটু দল চ্যাম্পিয়ন হয়। এছাড়া মেকানিক্স অলিম্পিয়াডে ডুয়েটের মো. ওসমান আলী এবং আইসিটি অলিম্পিয়াড এ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাদমান সাকিব চ্যাম্পিয়ন হয়। প্রত্যেকটি প্রতিযোগিতার প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপও ঘোষণা করা হয়।

জাতীয় পর্যায়ে প্রকৌশল-প্রযুক্তি ও উদ্ভাবনে শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ১২ অক্টোবর শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় ও ডুয়েট রোবটিক্স ক্লাবের যৌথ আয়োজনে প্রতিযোগিতা পরিচালিত হয়।
এই প্রযুক্তি উৎসবে মোট ৫টি বিভাগে দেশের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্কুল-কলেজের তিন শতাধিক প্রযুক্তিপ্রেমী অংশগ্রহণ করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD