শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

তাড়াইলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮

এ.এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলার উপ-পরিচালক মো. ইব্রাহীম হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার ও জেলা পুলিশ লাইনের সদস্যবৃন্দ।

জানা যায়, মেয়াদ উত্তীর্ণ জীবন রক্ষাকারী ওষুধ রাখার দায়ে উপজেলা সদর বাজারের হিমেল মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা, জয় মেডিকেল হলকে তিন হাজার টাকা, উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা বাজারে অভিযান চালিয়ে ঝুমা মেডিকেল হলকে তিন হাজার টাকা এবং সদর বাজারের জহির ষ্টোরে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার দায়ে তিন হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলার উপ-পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD