শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

পরিবেশবান্ধব কার্বন নিঃসরণহীন ট্রেন অাবিষ্কার করল জার্মানি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানি থেকে ফাতেমা রহমান রুমা: বিশ্বে সর্বাধনিক প্রযুক্তিনির্ভর দেশ জার্মানি। শিল্প আর কারিগরি দক্ষতার মাধ্যমে বিশ্বের বুকে অনন্য অবদান রেখে চলেছে এই দেশটি।

সারা বিশ্ব যখন কল-কারখানা আর শিল্প বর্জ্য থেকে কার্বন নিঃসরণের ফলে জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে, ঠিক ওই মুহূর্তেই বিশ্বে প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন অাবিষ্কার করল জার্মানি ৷ কার্বন নিঃসরণহীন এই ট্রেন পরিবেশ দূষণকারী ডিজেলচালিত ট্রেনের বিকল্প হয়ে উঠবে বলেই ধারণা করা হচ্ছে৷

ফরাসি টিজিভি ট্রেন নির্মাতা আলস্টোমের তৈরি করা দুটি উজ্জ্বল নীলাভ কোরাডিয়া আইলিনট ট্রেন সোমবার (১৭ সেপ্টেম্বর) জার্মানির উত্তরাঞ্চলের কয়েকটি শহরে পরীক্ষামূলক চালানো হয়। কুক্সহাফেন, ব্রেমারহাফেন, ব্রেমারফোয়ারডে ও বুক্সটেহুডে শহরের মধ্যে ১০০ কিলোমিটারের রেলপথে এটি চলে ৷ এই পথে সাধারণত ডিজেলচালিত ট্রেন চলাচল করে।

ব্রেমারফোয়ারডেতে ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে আলস্টোমের প্রধান নির্বাহী কর্মকর্তা অঁরি পুপা-লেফার্জ বলেন, ‘‘বিশ্বের প্রথম হাইডোজেনচালিত ট্রেনের বাণিজ্যিক ব্যবহার শুরু হচ্ছে৷ আমরা একের পর এক এই ট্রেন উৎপাদনের জন্য প্রস্তুত ৷”

২০২১ সালের মধ্যে লোয়ার সাক্সনি রাজ্যকে জিরো কার্বন নিঃসরণের ১৪টি ট্রেন দেয়ার কথা রয়েছে বলে জানান অ্যালস্টোম ৷ তাদের ভাষ্য অনুযায়ী, জার্মানির অন্যান্য রাজ্যও এই ট্রেনের প্রতি আগ্রহ দেখাচ্ছে ৷

হাইড্রোজেন ট্রেনের জ্বালানির জন্য ‘ফুয়েল সেল’ ব্যবহার করা হয়, যা হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে বিদ্যুৎ উৎপাদন করে৷ এই প্রক্রিয়ায় শুধু জলীয়বাষ্প ও পানি বের হয়৷ ট্রেনে রাখা লিথিয়াম আয়নের ব্যাটারিতে অতিরিক্ত শক্তি সঞ্চিত থাকে৷

কোরাডিয়া আইলিনট ট্রেন এক ট্যাংক হাইড্রোজেন দিয়ে এক হাজার কিলোমিটার পথ চলতে পারে, যা ডিজেলচালিত ট্রেনের মতোই৷

বিদ্যুৎহীন রেললাইনে চলাচলকারী ডিজেলচালিত ট্রেনের বদলে পরিবেশবান্ধব ট্রেন আনতে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে আলস্টোম৷ পরিবেশ দূষণ থেকে বাঁচার উপায় খুঁজতে থাকা অনেক জার্মান শহরের জন্যই তা আকর্ষণীয় হয়ে উঠতে পারে৷

আলস্টোমের এই প্রকল্পের ব্যবস্থাপক স্টেফান শোয়াঙ্ক বলেন, ‘‘হাইড্রোজেন ট্রেন ডিজেল ট্রেনের চেয়ে ব্যয়বহুল হতে পারে, কিন্তু এটা চালানোর খরচ কম৷”

ফ্রান্সে ২০২২ সালের মধ্যে হাইড্রোজেন ট্রেন রাস্তায় নামানোর ঘোষণা দিয়েছে সরকার৷

ব্রিটেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, ইটালি ও ক্যানাডাসহ আরো কয়েকটি দেশ হাইড্রোজেনচালিত ট্রেনের প্রতি আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে আলস্টোম৷

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD