শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আইচি-নাগোয়া, ২৪ সেপ্টেম্বর: জাপানের আইচি-নাগোয় চলমান ২০তম এশিয়ান গেমসের পুরুষ হকিতে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুল ‘এ’-এর ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে আসরে জয়ের খাতা খুলেছে জিমি-আমিরুলরা।

শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক জাপানের কাছে পরাজয় দিয়ে এবারের এশিয়ান গেমস শুরু করেছিল বাংলাদেশ। এর সঙ্গে ছিল গত এপ্রিলে এশিয়ান গেমসের বাছাইপর্বে শ্রীলঙ্কার কাছে ২০ বছর পর হারের তিক্ত স্মৃতি। সেই শ্রীলঙ্কার বিপক্ষেই এবার দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লাল-সবুজের দল। ম্যাচের অষ্টম মিনিটেই সেই আক্রমণের সুফল আসে। আমিরুল ইসলামের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারেও আক্রমণের ধার ধরে রাখে বাংলাদেশ। ১৬তম মিনিটে আশরাফুল ইসলাম গোল করে ব্যবধান ২-০ করেন। তবে দুই মিনিট পরই শ্রীলঙ্কা একটি গোল শোধ করে ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি করে। ১৮তম মিনিটে কুশল ভীরাপ্পোলির গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-১।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ আবারও নিজেদের হাতে নেয় বাংলাদেশ। ২৭তম মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন আমিরুল ইসলাম। এরপর ৪৩তম মিনিটে মাহবুব হোসেইনের গোলে বাংলাদেশের ব্যবধান আরও বাড়ে।

শেষ কোয়ার্টারেও আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। ম্যাচের ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আশরাফুল ইসলাম। এতে স্কোরলাইন হয় ৫-১। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচজুড়ে বাংলাদেশের আক্রমণাত্মক পারফরম্যান্সের চিত্র ফুটে ওঠে পেনাল্টি কর্নার আদায়ের সংখ্যাতেও। বাংলাদেশ ১৫টির বেশি পেনাল্টি কর্নার আদায় করে শ্রীলঙ্কার রক্ষণভাগকে ব্যস্ত রাখে। শ্রীলঙ্কার হয়ে কুশল একটি গোল করলেও সেটি কেবল ব্যবধান কমাতে পেরেছে; বাংলাদেশের জয় ঠেকাতে পারেনি।

গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে এখনো দুটি ম্যাচ রয়েছে। জার্মান কোচ পিটার গেরহার্ডের শিষ্যরা আগামী ২৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া এবং ২৮ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD