শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) বিশ্বব্যাপী একটি অনলাইন জরিপ পরিচালনা করেছে। জরিপে চীন-মার্কিন সম্পর্কের গুরুত্ব, সংলাপ ও সহযোগিতা নিয়ে উত্তরদাতাদের মতামত তুলে ধরা হয়েছে।

জরিপে অংশগ্রহণকারীদের ৭৫ শতাংশ মনে করেন, আন্তর্জাতিক সমাজের জন্য একটি স্থিতিশীল চীন-মার্কিন সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল দেশগুলোর ৭৮ দশমিক ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ৭৬ দশমিক ৭ শতাংশ উত্তরদাতাও একই মত পোষণ করেন।

জরিপের ফলাফলে দেখা গেছে, চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগের মাধ্যমে মতপার্থক্য দূর করবে এবং পারস্পরিক আস্থা বাড়াবে—এমন প্রত্যাশা রয়েছে উত্তরদাতাদের মধ্যে। একইসঙ্গে দুই দেশের সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন।

জরিপে অংশগ্রহণকারীদের ৭৮ দশমিক ৬ শতাংশ মনে করেন, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে চীন ও যুক্তরাষ্ট্রের সংলাপ আরও জোরদার করা উচিত। যুক্তরাষ্ট্রের ৭৮ দশমিক ৩ শতাংশ উত্তরদাতাও এ মতের সঙ্গে একমত। দেশটির রিপাবলিকান উত্তরদাতাদের মধ্যে এ মতের সমর্থনের হার ৮৫ শতাংশ।

এ ছাড়া উত্তরদাতাদের ৬৭ দশমিক ৯ শতাংশ বিশ্বাস করেন, চীন ও যুক্তরাষ্ট্র পারস্পরিক সুবিধা ও উভয় পক্ষের জন্য লাভজনক ফলাফল অর্জন করতে পারে। ৭৪ দশমিক ৬ শতাংশ মনে করেন, চীন-মার্কিন বাণিজ্যের মূল ভিত্তি হলো পারস্পরিক সুবিধা।

জরিপের ফলাফলে আরও উঠে এসেছে, উন্নয়নশীল দেশগুলোর মানুষ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থিতিশীল সম্পর্ক প্রত্যাশা করে। অধিকাংশ দেশই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো একটি পক্ষ বেছে নিতে চায় না।

জরিপে অংশগ্রহণকারীদের মতামত অনুযায়ী, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন, সহযোগিতা ও বৈশ্বিক শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সূত্র: ছাই, আলিম, প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD