শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

প্রেস ক্লাবের সামনে সংঘর্ষ: নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যানসহ ৬ নেতা গ্রেপ্তার

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান, মিছিল এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ সংগঠনটির ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনায় দায়ের করা মামলায় আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে

বুধবার (৫ আগস্ট) শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বাবুল সরকার নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন এবং সেই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার অন্যরা হলেন—ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার।

মামলার এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অভিযুক্তরা সরকারবিরোধী কর্মকাণ্ডে অংশ নেন এবং উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, বাদী বাবুল সরকার ও রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ জুলাই আন্দোলনের কয়েকজন সদস্য এ কর্মকাণ্ডের প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক ব্যবহার করেন। এতে আয়াসসহ কয়েকজন আহত হন এবং গুরুতর আহত আয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, সংঘর্ষের পর নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর অতিরিক্ত নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে শান্তা ফারজানাসহ ছয়জনকে থানায় নেওয়া হয়।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: শাহবাগ থানা পুলিশ ও মামলার এজাহার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD