শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও স্থিতিশীল ও কার্যকর করতে পুলিশ বাহিনীর পেশাদার সক্ষমতা বৃদ্ধি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের এক নম্বর অগ্রাধিকার এবং এ লক্ষ্য অর্জনে পুলিশকে প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে।

রাজশাহী পুলিশ লাইনসে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত কর্মকর্তা ও সদস্যদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক স্বার্থে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অপব্যবহার তাদের পেশাগত ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছিল। বর্তমান সরকার সেই অবস্থা কাটিয়ে উঠতে পুলিশ বাহিনীতে নিরপেক্ষতা, শৃঙ্খলা ও জনমুখী সেবার সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি দাবি করেন, গত কয়েক মাসে পুলিশের প্রতি জনগণের আস্থা ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে।

তিনি জানান, সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা সদস্যদের পদক, সনদ, পদোন্নতিতে মূল্যায়ন এবং আর্থিক প্রণোদনার মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে অপরাধ বা শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার নীতিও কার্যকর রয়েছে।

আধুনিক অপরাধ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার অপরাধ ও ডার্ক ওয়েবভিত্তিক অপরাধ বৃদ্ধি পাওয়ায় দেশের প্রতিটি মহানগরে উন্নত সাইবার ল্যাব এবং প্রয়োজন অনুযায়ী জেলা পর্যায়েও এ ধরনের সুবিধা গড়ে তোলা হবে। পাশাপাশি সিআইডির ফরেনসিক ও কেমিক্যাল পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নারী পুলিশ সদস্যদের কল্যাণে বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোতে বিশেষায়িত গাইনিকোলজি ইউনিট চালু করা হবে বলেও জানান তিনি। এছাড়া পুলিশ সদস্যদের আবাসন সমস্যা সমাধানে শতাধিক মডেল থানা ভবন নির্মাণের প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

কেস ডকেট সংরক্ষণ, আদালতসংলগ্ন অবকাঠামো উন্নয়ন, আধুনিক হাজতখানা, মালখানা ও জিআরও কক্ষ নির্মাণের উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি সরকারি অবকাঠামো নির্মাণে গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকির নির্দেশনার কথাও জানান।

মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আইনবহির্ভূত মব বা সংঘবদ্ধ সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। তবে শান্তিপূর্ণ রাজনৈতিক বা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কর্মসূচির সঙ্গে সহিংস মব কর্মকাণ্ডকে এক করে দেখা যাবে না।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতে আটক সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমদ দেশত্যাগে নিষেধাজ্ঞার শর্তে জামিন পেয়েছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। জামিন বাতিলের জন্য সেখানে নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD