শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

গাজীপুর-খুলনা সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১ এপ্রিল, ২০১৮

আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যদিও দেশে নির্বাচনী পরিবেশ নেই, বিরোধীদলকে ন্যূনতম অধিকার দেওয়া হচ্ছে না, তারপরও আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেবো।

দলের সিনিয়র নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। রোববার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ফখরুল বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা এবং জনগণের অধিকার প্রয়োগ করার সুযোগ সৃষ্টি করতেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করার আন্দোলন আরও বেগবান করার জন্য আমরা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

‘প্রার্থী এখনো ঠিক হয়নি। পরে স্থায়ী কমিটি ও স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে প্রার্থী ঠিক করা হবে।’

সভায় লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন বলেও জানান মহাসচিব।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আব্দুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মীর মুহম্মদ নাসির উদ্দিন, ডা. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আ ন হ আখতার হোসেন, সাবিহ উদ্দিন আহমেদ, তাহসিনা রুশদীর লুনা, ডা. সিরাজুল ইসলামসহ দলের সিনিয়র নেতারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD