শিরোনাম :
আফগানিস্তানে পাকিস্তানের ‘ডাবল-ট্যাপ’ বিমান হামলার অভিযোগ, নিহত ৩৫ বেসামরিক ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, অতিরিক্ত ১,৩০০ মৃত্যুর আশঙ্কা ডব্লিউএইচওর ফ্রান্সে স্কাইডাইভার বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১১ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার, শহীদ মিনারে জানানো হবে শেষ শ্রদ্ধা তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে, লালমনিরহাটে প্লাবিত নিম্নাঞ্চল GSID-2 প্রকল্পে ৬৫ বিরোধীদলীয় এমপিকে জনপ্রতি ৩০ লাখ টাকার বিশেষ বরাদ্দ টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল, নতুন ইতিহাস লিখলেন মেসি ইউস্টাকিওর শেষ মুহূর্তের গোলে ইতিহাস, প্রথমবার শেষ ষোলোয় কানাডা সংস্কৃতি, ঐতিহ্য ও মিলনমেলা: ফ্রাঙ্কফুর্টে বসছে ‘ঋতুরঙ্গ মেলা ২০২৬’ টানা দ্বিতীয় দিন ইরানে মার্কিন বিমান হামলা; যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার শঙ্কা

২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে পরবর্তী বিশ্বকাপে খেলতে টাইগ্রেসদের আর বাছাইপর্বের বাধা পেরোতে হবে না।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, চলমান বিশ্বকাপের দুই গ্রুপ থেকে সেরা চারটি করে মোট আটটি দল সরাসরি ২০২৮ সালের আসরে খেলার সুযোগ পেয়েছে।

গ্রুপ-১ থেকে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। এই গ্রুপে এখন পর্যন্ত চার ম্যাচে দুটি জয় পেয়েছে বাংলাদেশ। টাইগ্রেসরা আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করেছে। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

অন্যদিকে গ্রুপ-২ থেকে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে। এছাড়া ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় পাকিস্তানও সরাসরি মূল পর্বে খেলবে।

বিশ্বকাপের বাকি তিনটি স্থানের মধ্যে একটি পাবে আগামী ৬ জুলাইয়ের মধ্যে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা দল। বর্তমান অবস্থান অনুযায়ী এই দৌড়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। অবশিষ্ট দুটি দল নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।

এদিকে আইসিসি আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফির অংশগ্রহণকারী দলগুলোর যোগ্যতার পথও চূড়ান্ত করেছে। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি আইসিসি র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচটি দল এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে। বর্তমান র‍্যাংকিং অনুযায়ী সেই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

সূত্র: আইসিসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD