শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো উদ্যোগ নিতে বাংলাদেশের আহ্বান  পার্বত্য অঞ্চলের উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক: পার্বত্য সচিব বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা

শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আদিতমারীর শিশু নন্দিনী হত্যাকাণ্ড অত্যন্ত নির্মম ও নৃশংস একটি ঘটনা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে নিহত শিশু নন্দিনীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, কোনো সুস্থ-স্বাভাবিক মানুষ এমন বর্বরোচিত কাজ করতে পারে না। প্রশাসন ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে স্বীকারোক্তি পাওয়া গেছে বলে জানা গেছে।

তিনি বলেন, সংসদ অধিবেশন চলমান থাকলেও প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং মানবিক দায়বদ্ধতা থেকে তিনি, লালমনিরহাটের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং রোকন উদ্দিন বাবুল ঘটনাস্থলে এসে নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে যারা পরিস্থিতিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে, প্রশাসনের গাড়িতে আগুন দিয়েছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, একেএম মোমিনুল হকসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ জুন আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে নিখোঁজ হওয়ার পর সাত বছর বয়সী নন্দিনী রানীর মরদেহ একটি ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন দেয় এবং প্রশাসনের বিভিন্ন যানবাহন ভাঙচুর করে। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ কয়েকজন কর্মকর্তাকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় থাকতে হয়।

সূত্র: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD