শিরোনাম :
রাঙামাটিতে নানা কর্মসূচিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আগামী জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু করবে সরকার: শিক্ষামন্ত্রী ফিলিপাইনে আবারও ভূমিকম্প, মিন্দানাও উপকূলে ৬.২ মাত্রার কম্পন তৃণমূল অভিজ্ঞতা ও জনসেবার দর্শনে গড়ে ওঠা এক নেতৃত্ব বৈজ্ঞানিক গবেষণায় বিশ্বে আবারও শীর্ষে চীন হুমায়ুন কবিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও জোরদারের আশ্বাস আইএইউপি সম্মেলনে এআই-নির্ভর উচ্চশিক্ষার রূপান্তর তুলে ধরলেন ড. সবুর খান টেকসই বাংলাদেশ গঠনে এআই ব্যবহারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর ২৭ জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে ঢাকা-নারিতা ফ্লাইট

রাঙামাটিতে নানা কর্মসূচিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬

নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (১৪ জুন ২০২৬) সকালে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

পরে জেনারেল হাসপাতাল এলাকায় পার্টির অস্থায়ী কার্যালয়ে ভূমিহীনদের মাঝে খাদ্যশস্য বিতরণ এবং পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশ নেন।

পার্টির জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলন সভাপতিত্ব করেন। তিনি বলেন, জনস্বার্থে প্রয়োজনে রাস্তায় নামতে পার্টি কোনো সংকোচবোধ করবে না। তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনে দলের নেতা-কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং এতে দু’জন সদস্য শহীদ হন ও শতাধিক আহত হন।

তিনি রাঙামাটি-২৯৯ আসনের জনগণের প্রতি দলের দায়বদ্ধতার কথা উল্লেখ করে বলেন, নির্বাচনের ফল যাই হোক, জনগণের অধিকার আদায়ে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

পুনর্মিলনী অনুষ্ঠানে সমাজসেবক বিপিন জ্যোতি চাকমা, আবুল হাসেম, জুঁই চাকমা, সাংবাদিক এস এম সামশুল আলমসহ অনেকে বক্তব্য দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD