শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

আইএইউপি সম্মেলনে এআই-নির্ভর উচ্চশিক্ষার রূপান্তর তুলে ধরলেন ড. সবুর খান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং ভবিষ্যৎমুখী বিশ্ববিদ্যালয় গঠনের অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) আঞ্চলিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির এআই-নির্ভর রূপান্তর কৌশল উপস্থাপন করেন ডিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও আইএইউপির ট্রেজারার-ইলেক্ট ড. মো. সবুর খান।

সম্মেলনের ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন ইন হায়ার এডুকেশন’ শীর্ষক অধিবেশনে তিনি শিক্ষা, মূল্যায়ন, প্রশাসন, কর্মসংস্থান উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে এআই সংযোজনের অভিজ্ঞতা তুলে ধরেন।

ড. সবুর খান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এমন একটি এআই-নেটিভ প্রতিষ্ঠান গড়ে তুলতে কাজ করছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ও প্রশাসনের প্রতিটি স্তরে সমন্বিতভাবে ব্যবহৃত হবে।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় প্রধান, নীতিনির্ধারক ও উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা অংশ নেন। তারা প্রযুক্তিনির্ভর শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

এ সময় আইএইউপির নতুন প্রকাশনা ‘Universities After AI: Voices from the Global Frontier’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে ড. মো. সবুর খানের একটি অধ্যায় অন্তর্ভুক্ত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে তিনি বিশেষ বক্তা হিসেবে অংশ নিয়ে এআই-ভিত্তিক শিক্ষা-ইকোসিস্টেম গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরেন।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক এ সম্মেলনে ডিআইইউর সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের উচ্চশিক্ষাকে বৈশ্বিক অঙ্গনে আরও দৃশ্যমান করতে সহায়ক হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD