শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

নির্বাচনে অংশ নিতে পারবেন ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ নেতাকর্মীরা: উপদেষ্টা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নির্বাচনী শর্তাবলি পূরণ করা গেলে ব্যক্তিগতভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরাও নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন যেহেতু নির্দলীয় ভিত্তিতে হবে, তাই কোনো ব্যক্তি যদি নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করেন, তাহলে তার প্রার্থী হতে কোনো বাধা নেই। তবে প্রচারণায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কর্মসূচি ব্যবহার করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ব্যক্তিগত পর্যায়ে কোনো নাগরিক যদি নির্বাচনের জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেন, তাহলে তার প্রার্থিতায় সরকারি কোনো আপত্তি থাকবে না।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক পদ-পদবি ব্যবহারের বিষয়ে প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, যেহেতু সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ, তাই সংগঠনের পদ বা পরিচয় ব্যবহার করে প্রচার চালানো সম্ভব নয়।

সরকারের চলমান বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরার অংশ হিসেবে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয় বলে জানানো হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD