শিরোনাম :
ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি: প্রশাসক আবদুস সালাম ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে অংশীদারিত্বকে কৌশলগত সুযোগ: জোসিপোভিচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি নিয়ে নতুন বিতর্ক অকল্যান্ডে হরমুজ প্রণালীতে নিরাপত্তা রক্ষায় যুদ্ধবিরতির তাগিদ প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর কার্যনির্বাহী কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি: প্রশাসক আবদুস সালাম

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, “যেটা সামনে এগিয়ে যায়, সেটাকে কখনো পেছনে টেনে আনা যায় না। ইন্টারনেটের গতি যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি ঢাকা সিটি কর্পোরেশনও আধুনিকতার গতির তাল মিলিয়ে চলবে।” মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ধানমন্ডি আন্ডারগ্রাউন্ড কমন এক্সেস নেটওয়ার্কের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশাসক বলেন, প্রযুক্তির এই অগ্রযাত্রায় ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তাই আধুনিক নগর ব্যবস্থাপনায় সমন্বিত অবকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শুধু ইন্টারনেট নয়, টেলিফোন ও কেবল টিভি নেটওয়ার্ককেও সমন্বিতভাবে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যেতে হবে। পৃথকভাবে এসব সেবা পরিচালিত হলে তা নগরবাসীর জন্য দুর্ভোগ সৃষ্টি করবে। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে পরিকল্পনা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, “ক্লিন সিটি, গ্রিন সিটি” গড়ে তুলতে আন্ডারগ্রাউন্ড অবকাঠামোর বিকল্প নেই।

আগে খোলা আকাশের নিচে তারের জটলা নগরের সৌন্দর্য নষ্ট করত। এখন ধানমন্ডিতে এ ব্যবস্থা চালুর ফলে বাসিন্দারা সেই দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন। এ কার্যক্রম ধীরে ধীরে পুরো ঢাকায় সম্প্রসারণ করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তিনি বিশ্ববিদ্যালয় ও কলেজ এলাকায় ফ্রি ইন্টারনেট জোন চালুর প্রস্তাব দেন। এতে শিক্ষার্থীরা সহজে প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে বলে তিনি মনে করেন। ডিএসসিসির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, নগর উন্নয়নে সিটি কর্পোরেশন সমন্বয়কের ভূমিকা পালন করবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এছাড়া ধানমন্ডিকে একটি ঐতিহ্যবাহী আবাসিক এলাকা হিসেবে উল্লেখ করে এর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ধানমন্ডি লেককে বাণিজ্যিক ব্যবহার থেকে বিরত রাখার আহ্বান জানিয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় আন্ডারগ্রাউন্ড অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আইএসপিএবি-এর উদ্যোগকে স্বাগত জানিয়ে ডিএসসিসির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ এমদাদ উল বারী, আইএসপিএবি-এর সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া সহ অন্যান্যরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD