শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঢাবিতে চীনা ভাষা দিবস উপলক্ষে ডাবিং প্রতিযোগিতা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক চীনা ভাষা দিবস-২০২৬-কে সামনে রেখে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশে হয়ে গেলো চীনা চলচ্চিত্র ও নাটকের ডাবিং প্রতিযোগিতা। ‘কণ্ঠের গভীরে’ শিরোনামে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে ১১টির মধ্যে তিনটি দল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে। পুরস্কার তুলে দেন চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লি শাওপেংসহ সম্মানিত বিচারকমণ্ডলী।

প্রতিযোগিতায় দীর্ঘ বাছাইয়ের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং শান্ত মারিয়াম-হোংহ্য কনফুসিয়াসের মোট ২৪টির মধ্যে ১১টি দল জায়গায় করে নেয় চূড়ান্ত পর্বে। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই চীনা চলচ্চিত্র ও টিভি নাটকের ডাবিং প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল চীনা ভাষার সৌন্দর্য, ধ্বনি ও সংস্কৃতিকে গভীরভাবে অনুভব করা। অনুষ্ঠানে অতিথি চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লি শাওপেং ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মা সিয়াওইয়ান-সহ, ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ইয়াং হুই। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ৫ জন চীনা বিচারক। প্রতিযোগিতায় নগদ অর্থ এবং সনদ পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বিজয়ীরা বলেন, ভবিষ্যতে যেনো এমন আয়োজন অব্যাহত থাকে। এদিকে, এমন আয়োজন বাংলাদেশের মানুষের জন্য চীনা ভাষাকে জানা এবং চলচ্চিত্রকে আরও কাছ থেকে জানানোর সুযোগ মনে করেন চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলরের পাশাপাশি উপস্থিতরা। লি শাওপেং বলেন, ‘চীনা ভাষা, সংস্কৃতি এবং চলচ্চিত্রকে আরও কাছ থেকে জানার সুযোগ এটি। এ প্রতিযোগিতা চীনা ভাষাকে আরও ভালোভাবে শেখার একটি প্লাটফর্ম। আমি মনে করি এর মাধ্যমে চীনা ভাষা শেখায় আগ্রহী হবেন বাংলাদেশের তরুণরা।’ ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ইয়াং হুই বলেন, ‘আপনি জানেন, এপ্রিলের ২০ তারিখ আন্তর্জাতিক চীনা ভাষা দিবস। দিবসটিকে কেন্দ্র করে এমন আয়োজন দারুণ বিষয়। নতুন আয়োজন দু’দেশের জন্য খুবই ভালো বিষয়। দু’দেশের মূল্যবোধ, সংস্কৃতিকে ভাগাভাগি করার সুযোগ এটি।’ ডাবিং প্রতিযোগিতার এই আয়োজনকে সত্যিকার অর্থে চীনা ভাষা শেখার সুযোগ মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল।

অনুষ্ঠানে ৫টি দল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, ৩টি দল তৃতীয় পুরস্কার, ২টি দ্বিতীয় পুরস্কার এবং একটি দল প্রথম পুরস্কার অর্জন করেছে। এ ছাড়া প্রশিক্ষকদের জন্য ছিল বিশেষ পুরস্কার। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের চীনা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়বে এবং দু’দেশের সাংস্কৃতিক সম্পর্ক হবে জোরদার। সূত্র: সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD