শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচন নিয়ে মতবিনিময়

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ছবি : সংগ্রহীত

রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সেলর এরিক গিলম্যান, পাবলিক অফিসার মনিকা এল সাই, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।

বৈঠক শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, তিনি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবহিত হয়েছেন।

বার্তায় তিনি আরও লেখেন, শান্তি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী।

এই বৈঠককে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD