শিরোনাম :
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ জাপানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতায় নতুন গতি আনতে চায় বেইজিং ও ক্যানবেরা মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে বাড়ছে আস্থা এআই প্রযুক্তিতে শিল্প উৎপাদন ও উদ্ভাবনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ব্রিটেনে সন্ত্রাস হুমকির মাত্রা ‘গুরুতর’, বাড়ানো হলো নিরাপত্তা ব্যবস্থা নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে ‘বেদনাদায়ক জবাব’ দেবে ইরান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

একুশে বইমেলায় স্টল বরাদ্দের আবেদন শুরু ১৮ জানুয়ারি: বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি থেকে 

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বাংলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশগ্রহণে আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য স্টল বরাদ্দের আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে এ আবেদনপ্রক্রিয়া শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলা একাডেমির সচিব ও অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের বইমেলায় অংশগ্রহণকারী পুরোনো প্রকাশনা প্রতিষ্ঠানগুলো যদি আগের মতোই ১, ২, ৩ বা ৪ ইউনিটের স্টল কিংবা প্যাভিলিয়ন পেতে আগ্রহী হয়, তবে তারা www.ba21bookfair.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে সম্পাদিত সর্বশেষ চুক্তিপত্রের প্রথম ও শেষ পাতা, লেখককে প্রদত্ত সম্মানীর সাম্প্রতিক প্রমাণক, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে গ্রন্থ জমা দেওয়ার রসিদ বা প্রত্যয়নপত্র এবং অগ্নি ও সাইক্লোন বীমার প্রমাণক আপলোড করতে হবে।

অন্যদিকে নতুন প্রকাশনা প্রতিষ্ঠান অথবা যেসব প্রতিষ্ঠান আগের চেয়ে বড় স্টল বা প্যাভিলিয়ন পেতে আগ্রহী, তারা বাংলা একাডেমি থেকে তথ্য ফরম বা আবেদনপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যসংবলিত আবেদন বইসহ সরাসরি জমা দিতে পারবে। এ ক্ষেত্রে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকাশিত কমপক্ষে ৩০টি মানসম্মত বই জমা দেওয়া বাধ্যতামূলক। আবেদন গ্রহণ করা হবে ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত (ছুটির দিনসহ), প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।

বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের নিচতলার অভ্যর্থনাকক্ষ থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। বইয়ের মান এবং জমা দেওয়া কাগজপত্র যাচাই-বাছাই শেষে স্টল বরাদ্দের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অমর একুশে বইমেলা পরিচালনা কমিটি। যেসব প্রতিষ্ঠান অনলাইনে আবেদন করতে পারবে না, তারা সরাসরি আবেদন জমা দেওয়ার সুযোগ পাবে।

অনলাইন ও সরাসরি জমা দেওয়া সব আবেদন যাচাই শেষে অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি ৩১ জানুয়ারি অনলাইনে স্টল বরাদ্দের তালিকা প্রকাশ করবে।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে ১ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে স্টলের ভাড়া অগ্রণী ব্যাংক পিএলসির যেকোনো শাখায় জমা দিয়ে রসিদ অনলাইনে আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান লটারির তালিকার বাইরে চলে যাবে। রসিদে প্রতিষ্ঠানের নাম ও অনলাইন রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকা বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD