শিরোনাম :
ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬ অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ ‘ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ থেকে নতুন আইপি বাণিজ্য-কানে চীনা সিনেমার নতুন অধ্যায় চিপ শিল্পে নতুন সমীকরণ: ‘থাও সূত্র’ ঘিরে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনা ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্ত্রী ও কন্যাসহ তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে ফেরার এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে আনুষ্ঠানিকতা শেষে পূর্বনির্ধারিত একটি বাসে চড়ে তারেক রহমান রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনার সমাবেশস্থলের উদ্দেশে রওনা হন। সেখানে তার জন্য অপেক্ষা করছেন কয়েক লাখ বিএনপি নেতাকর্মী ও সমর্থক। সমাবেশে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

গণসংবর্ধনা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে তিনি চিকিৎসাধীন দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর সেখান থেকে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে যাওয়ার কথা রয়েছে তার।

এর আগে বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এ সময় পরিবারসহ তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার দেশে প্রত্যাবর্তনকে বিএনপি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত বিরতির পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রাজনৈতিক অঙ্গনে এই প্রত্যাবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD